বুধবার, ১২ আগস্ট ২০২৬

টেকনাফে ইয়াবা ও আইসসহ আটক ২

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ২৪ কোটি টাকা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকশের ছেলে আব্দুর রহমান (৩০) ও মৌলভীবাজারের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ নুর (২৫)।

লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বুধবার (১৫ জুন) রাতে হ্নীলা বিওপির উত্তরে এমজি ব্যাংকার এলাকা থেকে মাদকের একটি বড় চালান প্রবেশ করতে পারে-এমন খবর পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দল সেখানে অবস্থান নেয়।

এসময় নাফ নদী থেকে শূন্য রেখা অতিক্রম করে ৫ জন ব্যক্তিকে প্রবেশ করতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে একটি প্লাস্টিকের বস্তা ফেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় তাদের ধাওয়া করে দুই জনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। পরে বস্তাটি তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

তিনি আরো জানান, আটক নুর মোহাম্মদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার ভোরে বিওপির উত্তরে শশান ঘাট এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে বেড়ি বাঁধের পাশে একটি ছাপড়া ঘরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আরও একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে বিজিবি। সেটির ভেতরে ৪ কেজি ৩১৫ গ্রাম আইস পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...