মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাঁশখালীতে ভোট কেন্দ্রের পাশের মাঠ থেকে বন্দুক উদ্ধার

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের এক নম্বর ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের একটি মাঠ থেকে বন্দুক উদ্ধার করেছে র‍্যাব।

আজ বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রের পাশের লবন মাঠে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়।

র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১১টার দিকে এক নম্বর ছেলবন কেন্দ্রের পাশের মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক ও কিছু লাঠিসোঁটা পাওয়া গেছে। কারা এসব অস্ত্র রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন চলছে। নির্বাচনে শান্তি বজায় রাখতে সকাল থেকেই র‍্যাব মাঠে কাজ করছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

আজ সকাল থেকেই চট্টগ্রামের বাঁশখালীর ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এছাড়াও আনেয়ারার পরৈকোড়া, পটিয়ার ছনহারা, কর্ণফুলীর চর পাথরঘাটা, ফটিকছড়ির ভুজপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বাঁশখালীর প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের পর অনেকটা নিশ্চিত ছিল সভাপতি পদে আসতে যাচ্ছেন প্যানেল দলনেতা মোহাম্মদ আমিরুল হক। আজ সোমবার...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...