রবিবার, ৯ আগস্ট ২০২৬

নন্দনকানন ইস্কন মন্দিরের জগন্নাথদেবের স্নানযাত্রায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতি‌বেদক

বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুকুমার চৌধুরী বলেছেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আজ সাংসদ, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও দলীয় লোকজনের ওপর আস্থা হারিয়ে ফেলছে। আজ বাংলাদেশে সরকারের ভেতর সরকার, প্রশাসনে পাকিস্থানি ভর করেছে, দলের ভেতর খোন্দকার মোশতাক আছে। দেশে আবারো নাশকতামূলক কর্মকান্ড চালানোর পাঁয়তারা করছে। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের একমাত্র আস্থা প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে যে নির্দেশনা দিচ্ছেন, তা তৃণমূলে বাস্তবায়ন হচ্ছে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সামনের দিনগুলো আমাদের জন্য এত সুখকর নয়।

আজ ১৪ জুন ২২ইং নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রম সম্মুখে ডি.সি. হিল পাশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) চট্টগ্রাম আয়োজিত বিশাল শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের কেন্দ্রীয় সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন। শ্রীজগন্নাথদেবের স্নানযাত্রায় মহান আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্কনের সিনিয়র সহ সভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গদাধর গোস্বামী মহারাজ। নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রম’র অধ্যক্ষ শ্রীমান পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী’র সভাপতিত্বে ও শ্রীমান গোবিন্দ প্রসাদ দাসের স ালনায় উদ্বোধক ছিলেন মহানগর হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদ সা. সম্পাদক এ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ইস্কনের চট্টগ্রামের বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি বলেন, ভারতবর্ষের শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের মাধ্যমে সারাবিশ্বে আজ অনুষ্ঠিত হচ্ছে। ইস্কনের বিভিন্ন কার্যক্রম সারাবিশ্বে প্রশংসিত আমি এই পরিবারের সদস্য হওয়ায় গর্ববোধ করি। চট্টগ্রাম নন্দনকানন ইস্কনের সেক্রেটারী তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক প্রকোশলী প্রবীর কুমার সেন, বিশিষ্ট রাজনীতিক জনাব হেলাল আকবর চৌধুরী বাবর, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর শ্রীমতি নিলু নাগ, মহিলা কাউন্সিলর শ্রীমতি রুমকী সেন গুপ্ত, প্রবীর দে, নন্দনকানন ইস্কন মন্দিরের অকি ন গৌর দাস ব্রহ্মচারী, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, যুবনেতা জনাব সাব্বির চৌধুরী, বলরাম করুণা দাস, সুবল সখা দাস ব্রহ্মচারী, শেষরুপ দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী, সত্যতীর্থ দাস, কিশোর সরকার প্রমুখ।

স্নানযাত্রায় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন স্থান হতে হাজার হাজার ভক্ত নর-নারীগণ অংশ নেয়। স্নানযাত্রা উৎসবে জগন্নাথদেবের বিশেষ আরতি সকলের অংশগ্রহণে স্নান, মধ্যাহ্নকালীন ভোগারতি, ও মনোজ্ঞ সাংস্কৃিতক অনুষ্ঠান ও বৈদিক নাটক অনুষ্ঠিত হয়। উল্লেখ যে আগামী ১ জুলাই রথযাত্রা ও ৮ জুলাই উল্টো রথযাত্রা মহোৎসব নন্দনকাননস্থ শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের সামনে ডিসি হিল প্রাঙ্গন হতে শুরু হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...