বুধবার, ১২ আগস্ট ২০২৬

ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি: হেলাল আকবর বাবর

নন্দনকানন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রায় বাবর

চট্টগ্রাম নিউজ ডটকম

আন্তজার্তিক কৃঞ্চভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যাগে নন্দনকাননে আজ দুপুর দেড়টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইসকন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ইসকন রংপুরের অধ্যক্ষ শ্রীমদ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ -অর্থসম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময় বাবর বলেন জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এক বিশেষ স্নান যাত্রা অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে এই স্নান যাত্রার উৎসব শুরু। স্নান যাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়।

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। জননেত্রী শেখ হাসিনার অদম্য সাহসিকতায় দূর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ । জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মানে জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের মধ্য অন্যতম নজির স্হাপন করেন।

ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙ্গালী। এটাই আমাদের বড় পরিচয়। এটাই জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। এই আদর্শকে আমি বুকে ধারণ করি।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ইসকনের বিভাগীয় সম্পাদক শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাস, নন্দনকান শ্রী শ্রী রাধামাধব মন্দির এবং গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ শ্রীমান পণ্ডিত গদাধর দাস, নন্দনকান শ্রী শ্রী রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীমান তারণ নিত্যানন্দ দাস, কাউন্সিলর পুলকখাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...