বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পরৈকোড়ায় নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলায় আহত ২৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : আনোয়ারার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা করতে গিয়ে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের হামলার শিকার হয়েছেন নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকরা। এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তা’সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ জুন ) বিকালে উপজেলার ছত্তারহাট এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। পরে সন্ধ্যার দিকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গেলে এতে এক পুলিশ সদস্য আহত হন।

আহতরা হচ্ছেন, আনোয়ারা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, চাতরীর সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু,পুলিশ সদস্য মো. কামাল, যুবলীগ নেতা জালালসহ অন্তত ২৫ জন।

হামলার সূত্রপাতের বিষয়ে জানা যায়, পূর্বকণ্যরা এলাকায় চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দীন সুজন তার নির্বাচনি ক্যাম্পে অবস্থান করেন। পরবর্তীতে নৌকা প্রার্থীর সমর্থনে উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর ও সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীমের নেতৃত্বে গণসংযোগ চলে। পরে এক পর্যায়ে দুই পক্ষের হাতাহাতির মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। এরপর দেওতলা গ্রামে এসে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। এছাড়াও আরো কয়েকটি গ্রামে নৌকার প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে স্থানীয়রা বেশ কয়েকটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক বাবুল জানান, স্বতন্ত্র প্রার্থীদের লোকজন তার প্রচারণায় হামলা চালায়। এ সময় কযেকজন চেয়ারম্যান, পুলিশ সহ তার অন্তত ২৫ সমর্থক আহত হয়।

এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও স্বতন্ত্র প্রার্থীদের পাওয়া যায়নি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, এই হামলার ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত করতে অভিযান করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...