সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এক পৌরসভা ও দুই ইউপির নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ পৌরসভা ও দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউপির দুটি হলো টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের সব পদ এবং বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিকে একটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝিনাইদহ পৌরসভার সাধারণ নির্বাচনের ব্যাপারে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আর টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমের পক্ষে বক্তব্য প্রদানকারী ব্যক্তি মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে।

রবিবার (১২) নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সব নির্বাচন স্থগিত থাকবে।

ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ১৫ জুন অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমের পক্ষে মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম ঘোষণা দেন, ‘টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাধীন অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকায় যারা ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না। আমরা আশেপাশেই অবস্থান করব। এখানে ২৪০০ ভোট রয়েছে, যদি দুই হাজার ভোট কাস্ট হয়, আমরা দুই হাজার ভোটই পেতে চাই’। তার এমন বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নির্বাচন বিধিমালা ও দণ্ডবিধি অনুযায়ী অপরাধ। এজন্য মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে পরিবেশ বিঘ্নিত হওয়ায় বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে বলে ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...