বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পটিয়া উপজেলায় একটি বালক বিদ্যালয় জাতীয়করণ প্রসঙ্গে

জসিম উদ্দিন টিপু

দীর্ঘ প্রায় তিন যুগের বেশি সময় ধরে পটিয়ায় একটি বালক উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান যথাক্রমে ‘পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়’ ও ‘আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়’ এর শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীসহ সচেতন মহল।

১৯৮০ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে পটিয়া কলেজকে জাতীয়করন করায় একটি বিদ্যালয় জাতীয়করণ এর বিষয়টি সামনে চলে আসে। তখনকার বিএনপি দলীয় সাংসদ মরহুম নজরুল ইসলাম চৌধুরী পটিয়াতে একটি বিদ্যালয়কে জাতীয়করণ এর জন্য দফায় দফায় পার্শ্ববর্তী দু’শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাথে বৈঠক করেন।

তখন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আমার শ্রদ্ধেয় পিতা মরহুম মোহাম্মদ আবুল কাশেম সাহেব এবং আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন মরহুম মোহাম্মদ মুছা সাহেব কিন্ত পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে দফায় দফায় এমপি মহোদয় সভা করলেও কোন সমাধান বের করা সম্ভব হয় নি। তখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের কোন নীতিমালা ছিলো না।

সরকারের নির্বাহী আদেশে যে কোন প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হতো। এক পযায়ে দু’প্রতিষ্ঠানের দ্বন্ধের কারণে ১৯৮১ সালে এমপি মহোদয় এর বাবার নামে আবদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়।

একটি বালক বিদ্যালয়কে জাতীয়করণ এর বিষয়ে তৎকালীন এমপি সাহেব এর সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সরকারের উপর মহলের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. হাফেজ আহমদ ১৯৮২ সালে পটিয়া পিটিআই এ দু’প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে দীর্ঘ সময় মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন এমপি মরহুম নকরুল ইসলাম চৌধুরী মহোদয় ও পটিয়া মহকুমা প্রশাসক সাহেব। ঐ বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।

ক. দু’ প্রতিষ্ঠানকে একিভূত করে একিভূত নামে বালক উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করা হবে।
খ. একিভূত বিদ্যালয়ের নাম দেয়া হয় ‘ পটিয়া মডেল ইউনাইটেড আবদুস সোবহান গভর্ণমেন্ট হাই স্কুল’।
গ. নব নামকরনকৃত বিদ্যালয়ের নামে দু’প্রতিষ্ঠানকে সকল জায়গা রেজিস্ট্রি করে দেয়া।

পরবর্তীতে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মহাপরিচালক মহোদয় চিটি দিলে কোন প্রতিষ্ঠানই তা বাস্তবায়ন না করায় পটিয়াতে কোন বালক বিদ্যালয় আর জাতীয়করণ হয়নি।পরবর্তীতে ১৯৮৪ সালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসমুদ্রে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি মরহুম এইচ এম এরশাদ ঘোষনা দেন,যদি দু’প্রতিষ্ঠান এক হয়ে আসেন তাহলে জাতীয়করণ করা হবে’। কিন্তু বাস্তবে তা আর হয়নি। এরপর বিভিন্ন সময়ে দু’টি প্রতিষ্ঠান বিভিন্ন সরকারের আমলে এককভাবে প্রচেষ্টা চালিয়েও সফলকাম হয়নি।

সর্বশেষ পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী’র উদ্যোগে পটিয়া পৌরসভা কার্যালয়ে দু’প্রতিষ্ঠান এর প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় এমপি মহোদয়,পৌর মেয়র অধ্যাপক মো: হারুনুর রশিদ, ইউএনও জনাব রোকেয়া পারভীন সহ দু’বিদ্যালয়ের প্রতিনিধি গণ উপস্থিত থাকলেও কোন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। মনে হয় এটা করা সম্ভবও হবে না। কেননা বর্তমান সরকার স্কুল কলেজ জাতীয়করণ এর জন্য একটি নীতিমালার ভিত্তিতে এগিয়ে যাচ্ছেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি কলেজ ও একটি বিদ্যালয় জাতীয়করণ করার ঘোষণা দিয়েছেন। সেমতে পটিয়া উপজেলায় পটিয়া সরকারি কলেজ ও আবদুর রহমান সরকারি বালিকা বিদ্যালয় আছে। তাই আরও একটি বালক বিদ্যালয় জাতীয়করণ হওয়ার সম্ভাবনা নাই বললেও চলে। তারপরও সরকারের উচ্চ মহলের সিদ্ধান্তে যে কোন সময় যে কোন কিছু করা সম্ভব।

প্রায় তিনযুগ পার হয়ে গেলেও কোন বালক বিদ্যালয় জাতীয়করণ না হওয়ায় পটিয়াবাসি অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। যেমনি বঞ্চিত হয়েছে পটিয়া জেলা না হওয়ায়। দু’প্রতিষ্ঠান জাতীয়করণ এর বিষয়ে প্রতিযোগিতায় থাকার বিষয়টি আমলে না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয়করণের বিদ্যমান চাহিত তথ্যাদি পর্যালোচনা ও বিবেচনা করে যোগ্যতম প্রতিষ্ঠানকে কিংবা পূর্বের সিদ্ধান্ত মতে একিভূত নামের প্রতিষ্ঠান কে জাতীয়করণ এর উদ্যোগ নেয়া প্রয়োজন। এ জন্য সাহসী সিদ্ধান্তটি নিতে হবে পটিয়ার মাননীয় সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী মহোদয়কে।

লেখক
অধ্যক্ষ
আব্দুল জলিল চৌধুরী ডিগ্রী কলেজ
কর্ণফুলী, চট্টগ্রাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...