সোমবার, ২৭ জুলাই ২০২৬

মহানবী(স.) কে অবমাননার প্রতিবাদে রামগড়ে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

শুভাশীষ দাশ, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

মহানবী হযরত মুহাম্মদ(স.)কে নিয়ে ভারতের বিজিপি’র মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জীন্দালের অমাননাকর ও অশালীন মন্তব্যের প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে শান্তিপূর্ণ ভাবে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১০ জুন) জুমা’র নামাজের পর পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে হাজারো মুসল্লী মিছিল নিয়ে রামগড় পৌর শহরে জড়ো হয়। এতে পুরো রামগড় শহর জনসমুদ্রে পরিণত হয়। মিছিলে-শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে আকাশ বাতাস। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় ঈদগাঁ মাঠে বিরাট প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাবুনগর জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার মহাদ্দিস মুফতি মীর হোসাইন, রামগড় কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা মো: আব্দুল হক, কোর্ট মসজিদের খতিব মাওলানা মো: আখতার হোসাইন জিহাহি, বলিপাড়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কারী নুর হোসাইন, ফেনীরকুল নুরুল কুরআন ইসলামি একাডেমির পরিচালক মাওলানা দেলোয়ার, উত্তর গর্জনতলী জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ এরশাদ উল্লাহ, রামগড় সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হাই নিজামী, কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মুহিব, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ জুনাইদ বিন সাঈদ, কালাডেলা ইসলামীয়া মাদ্রাসার মুহতামিন মাওলানা ইমাম উদ্দিন আজিজী। সমাবেশ পরিচালনা করেন আব্দুল হান্নান মনসুর প্রমুখ।

সমাবেশ থেকে দাবি জানানো হয়, মহানবী(স.)কে অবমাননাকারী বিজিপির ওই দুই নেতা নুপুর ও নবীন জিন্দালকে অতিবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশ শেষে বিজিপি’র মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দালের কুশপুত্তলি দাহ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...