রবিবার, ১৯ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্স থেকে ফেন্সিডিল উদ্ধার আটক ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিনব কায়দায় অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় বিপুল পরিমান ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

গতকাল বিকালে সীতাকুন্ড মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম রোডের সলিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, ফেনী জেলার ছাগলনাইয়া থানার মোঃ বেলাল হোসেন এর ছেলে মোঃ মহিউদ্দিন হোসেন (৩৩),একই থানার ফজলুল করিমের ছেলে মোঃ কামাল হোসেন (৩২) এবং চট্টগ্রামের জোরাগঞ্জ থানার মৃত আব্দুল আলী ছেলে মোঃ কামরুল হাসান (২৫)।

উদ্ধারকৃত ফেন্সিডিল

তাদের কাছ থেকে বস্তায় মোড়ানো ৫৮৯ পিস ফেন্সিডিলি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।

র‌্যাব-৭ এর মিডিয়া সেল জানান, ফেনী থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল একটি অ্যাম্বুলেন্স করে চট্টগ্রামে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সীতাকুন্ড মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম রোডে সলিমপুর এলাকায় রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালায়। এতে রোগী বহনের সিটে বস্তা থেকে ৫৮৯ পিস ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‍্যাবকে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম এবং অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে।

এই ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু ও হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...