মঙ্গলবার, ২৬ মে ২০২৬

কর্ণফুলীতে মৎস পরিবহনের আড়ালে ইয়াবা পাচার: ড্রাইভার হেলপারসহ কাভার্ড ভ্যান জব্দ

কঠোর লকডাউনের মধ্যেও জরুরী পরিসেবার আওতায় মৎস পরিবহনের আড়ালে ইয়াবা পাচারকালে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে আনুমিক দুই কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি কাভার্ড ভ্যান যোগে মৎস পরিবহণের আড়ালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে ঢাকার দিকে যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৮ জুলাই র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন দক্ষিণ শিকলবাহা ক্রসিং এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ড ভ্যান এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে কাভার্ড ভ্যানটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে কাভার্ড ভ্যানটি আটক করে।

আটকৃত আসামী ড্রাইভার মোঃ জাহাঙ্গীর (২২), পিতা- মৃত আশরাশ মিয়া, এবং হেলপার মোঃ আজিজুল হক (২৫), পিতা- মৃত সৈয়দ আলমদের আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো ও শনাক্ত মতে কাভার্ডভ্যানটি (চট্ট মেট্টো-ট-১১-৪৩৭১) তল্লাশি করে কাভার্ডভ্যানের ভিতরে ড্রাইভিং সিটের নীচে সুকৌশলে লুকানো অবস্থায় ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয় এবং উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কঠোর লকডাউনের মধ্যেও জরুরী পরিষেবার আওতায় মৎস ও খাদ্যদ্রব্য পরিবহনের আড়ালে উক্ত কাভার্ড ভ্যানের মাধ্যমে বিভিন্ন অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি টাকা এবং জব্দকৃত কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

 ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ১৬ লাখের বেশি হাজির সমাগম

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার ৯...

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

আরও পড়ুন

 ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ১৬ লাখের বেশি হাজির সমাগম

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার ৯ জিলহজ, আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখেরও বেশি হজযাত্রী। লাখো...

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া উপস্থাপন করেন। আরাফা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে চেনা, জানা। এটি তওবা করার দিবস, ক্ষমা...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোরবানির...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...