শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চবিতে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম নিউজ ডটকম

ভারতের রাজনৈতিক দল বিজেপির দুই নেতা কর্তৃক হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুছাদ্দিকের সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাকাউন্টটিং বিভাগের ২০১৮-১৯ সেশনের ফারুক হাসান, ইসলামের ইতিহাস বিভাগের ১৫-১৬ সেশনের জাহিদুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের এসএম তাইমুন ইসলাম ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শাখাওয়াত হোসেন শিপন।

এ সময় বক্তারা বলেন, সারা বিশ্বের দেড়শ কোটি মুসলমানের হৃদয়ের মধ্যমণি মহানবী হযরত মোহাম্মদ (সা:)। ভারতের বিজেপির দুই নেতা রাসুল (সা:) এর পবিত্র বিবাহ নিয়ে কটূক্তি করে সারা বিশ্বের দেড়শ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছেন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সা:) যার চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ। রাসূল (সা:) নিয়ে কটূক্তিকারীদের দ্রুত শাস্তির আওতায় না আনলে দুনিয়ার মুসলমানরা ঘরে বসে থাকবে না।

তারা বলেন, আমাদের রাসুলের মর্যাদা কচুপাতার পানি নয়, রাসুলের মর্যাদা জমিনের সমান নয়, রাসুলের মর্যাদা আল্লাহর আরশের সমান। যদি দুনিয়ায় একজন মানুষ বেঁচে থাকে, তাহলে তার ইমানি দায়িত্ব এই কটূক্তির জবাব দেওয়া। তাই আজ আমরা এখানে এসেছি। আমরা এই কটূক্তির প্রতি চরম নিন্দা জ্ঞাপন করছি।

বক্তারা আরও বলেন, কটূক্তিকারী দুই নেতা সরাসরি বিজেপি সরকারের প্রতিনিধিত্ব করে। আমরা জানি, বিজেপি সরকার ইসলাম বিদ্বেষকে পুঁজি করে তার ক্ষমতা চালিয়ে নিতে চায়। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলে দিতে চাই, কটূক্তিকারী দুই নেতাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তারা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...