সোমবার, ১০ আগস্ট ২০২৬

কাজীর দেউড়িতে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মহিউদ্দিন (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মোবারক নামে একজন আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কাজীর দেউড়ির দুই নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাণিজ্য মেলার স্টল দেওয়া নিয়ে মহিউদ্দিনের সঙ্গে একটি পক্ষের বিরোধ ছিল। আজ ভোরে ঢাকা থেকে কাপড় নিয়ে মহিউদ্দিন ও তার সহযোগী সিএনজি অটোরিকশায় করে কাজীর দেউড়ি দুই নম্বর গলিতে আসেন। এসময় তাদের ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

জাহিদুল কবির বলেন, মহিউদ্দিন ও মোবারককে যে ছুরিকাঘাত করেছে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানে চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন আহত মোবারকের বোনের সঙ্গে বিভিন্ন মেলায় স্টল নিয়ে ব্যবসা করতেন। ব্যবসার মালামাল মোবারকের বাসায় নামিয়ে দিতে এসেছিলেন মহিউদ্দিন।

এসময় বাবু নামে একজন মালামাল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বাবু তাদের দুইজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আরও জানা গেছে, মহিউদ্দিনের সঙ্গে বাবুর আগে থেকেই বিরোধ ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...