শুক্রবার, ১৫ মে ২০২৬

৩৬ ঘণ্টার সফরে আজ দেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

চট্টগ্রাম নিউজ ডেস্ক

আজ বুধবার বাংলাদেশে আসছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি । চার্টার্ড বিমানে করে পাকিস্তান থেকে বাংলাদেশ সময় বেলা ১১টায় ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা সুদৃশ্য এই ট্রফিটির। বাংলাদেশ সফরে মোট ৩৬ ঘণ্টা থাকবে বিশ্বকাপ ট্রফি ।

ট্রফির সঙ্গে থাকবেন ফিফার সাত কর্মকর্তা। এর মধ্যে একজন ১৯৯৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স দলের অন্যতম সদস্য ক্রিশ্চিয়ান ক্যারেম্বু। সাত কর্মকর্তার সঙ্গে থাকবেন ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলার কয়েকজন ব্যক্তিও। ট্রফিটি গ্রহণ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও কোকাকোলার কর্মকর্তারা।

গত ১২ মে দুবাই থেকে কোকা-কোলার আয়োজনে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের শুরু হয়। ৫৬টি দেশ ঘোরার পথে বাংলাদেশও হচ্ছে ট্রফি ট্যুরের সঙ্গী।

বিশ্বকাপের অন্যতম অফিশিয়াল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কোকাকোলা। মূলত তাদের পৃষ্ঠপোষকতাতেই বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি। কোকাকোলার সঙ্গে এ উদ্যোগে কাজ করছে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আজই বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে ট্রফি। এরপর নেওয়া হবে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। এরপর রাতেই ট্রফি আসাকে ঘিরে আয়োজন করা হবে রাতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে নৈশভোজ। যেখানে আমন্ত্রণ পাচ্ছেন বাংলাদেশের কয়েকজন নারী পোশাকশ্রমিক।

এর পরদিন আর্মি স্টেডিয়ামে সীমিতসংখ্যক ফুটবলপ্রেমীর জন্য ট্রফি প্রদর্শন করা হবে। যেখানে কোকা–কোলা একটি কনসার্টের আয়োজন করছে। এ ছাড়া স্টেডিয়ামে প্রায় ২৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি পাবেন। যেটি অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বাছাই করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের আগে ২০১৩ সালে ট্রফি এসেছিল বাংলাদেশে । তার লম্বা সময় পর ২০২২ কাতার বিশ্বকাপ উপলক্ষে আবারও আসছে ট্রফিটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা দল। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার...

চট্টগ্রাম জেলা সাঁতার দলের ম্যানেজার সাগর

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম জেলা পর্বের প্রতিযোগিতায় জেলা সাঁতার দলের ম্যানেজার মনোনীত হয়েচেন সাবেক জাতীয় সাঁতারু মোঃ মাহবুবুর...