শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কক্সবাজারে আশু আলী বাহিনীর সদস্য সন্ত্রাসী ‘জসিম’ গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী সাদ্দামের বড় ভাই জসিম (৩২) কে গ্রেপ্তার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। জসিম আশু আলী বাহিনীর অন্যতম সদস্য।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জসিমের বিরুদ্ধে অস্ত্র, খুন, ডাকাতি প্রস্তুতি, দস্যুতা ও চুরিসহ ৭ টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন, কক্সবাজার শহরের দুর্ধর্ষ সন্ত্রাসী হল জসিম। সে দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ সিকদার বাজার এলাকার সালেহ আহমেদ ওরফে বকসুর ছেলে এবং কুখ্যাত সন্ত্রাসী সাদ্দামের বড় ভাই।

গত রমজানে কক্সবাজার জেলা পুলিশের অভিযানে জসিমের ছোট ভাই সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম অস্ত্রসহ গ্রেফতার হয়। এরপর জসিম কক্সবাজারের আলোচিত সন্ত্রাসী চক্র আশু আলী বাহিনীতে যোগ দেন।

গত ৩১ মে আশু আলী বাহিনী ও রায়হান বাহিনীর মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে রায়হান বাহিনীর প্রধান রায়হান ও তার সহযোগি শাহেদুল খুন হন। এই ডাবল মার্ডার ঘটনার পর শহর পুলিশ ফাঁড়িসহ কক্সবাজার জেলা পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযানে সন্ত্রাসী আশু আলী আত্মগোপনে চলে যায়। আশু আলী আত্মগোপনে গেলেও তার বাহিনীর সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল জসিম। সেই জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...