সোমবার, ১০ আগস্ট ২০২৬

হাটহাজারীতে হাইড্রোজেন পার অক্সাইড কারখানা, আতঙ্কে এলাকাবাসী

বাবলু দাশ, হাটহাজারী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কাশেমজুট মিল এলাকার বিএম কন্টেইনার ডিপোতে ব্যাপক হতাহতের ঘটনার পরিপেক্ষিতে হাটহাজারীতেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় যে হাইড্রোজেন পার অক্সাইডকে দায়ী করা হচ্ছে সেই হাইড্রোজেন পার অক্সাইড তৈরি হয় হাটহাজারী থানার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ঠাণ্ডাছড়ি রিসোর্ট এলাকা সংলগ্ন আল রাজী কেমিক্যাল কমপ্লেক্সে।

সীতাকুণ্ডের কন্টেইনার ডিপো বিস্ফোরণ ঘটনার মতো একই ঘটনা হাটহাজারীতেও ঘটতে পারে এমন আশঙ্কায় সীতাকুন্ডের ঘটনা যথাযত তদন্তের আগ পর্যন্ত এই কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদন বন্ধ রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, গত ২০১৯ সালে ১নং দক্ষিণ পাহাড়তলীর ঠান্ডাছড়ি এলাকায় পাহাড়ের পাদদেশে আল রাজী ক্যানিকেশ কমপ্লেক্সটি তৈরী করা হয়।

সীতাকুণ্ডের বিএম ডিপোসহ হাটহাজারীর আল রাজী কেমিক্যাল কমপ্লেক্সের মালিক একই শিল্পগ্রুপ। প্রায় তিন একর জায়গা অবস্থিত এই কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড ছাড়াও পিভিসি পাইপ, পিভিসি ডোর এসব সামগ্রী তৈরি করা হয়।

এই কারাখানায় উৎপাদিত হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানির জন্য সীতাকুণ্ডের বিএম ডিপোতে রাখা হত।

গত সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী ও চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কমিশনার জাফর আলমসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত হন আল রাজী কেমিক্যাল কমপ্লেক্সে।

তারা কমপ্লেক্সের জিএম ইব্রাহীম খলিল ও ম্যানেজার এডমিন মোবিন হোসেন খানের সঙ্গে কথা বলেন।

আলাপ শেষে তারা উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।

আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম চৌধুরী সাংবাদিকদের জানান, সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটার জন্য দায়ী হাইড্রোজেন পার অক্সাইড আমাদের হাটহাজারীতেই উৎপাদন হচ্ছে।

সে ঘটনার পর আমরা হাটহাজারীবাসী তথা জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এরা যদি সরকারি নীতিমালা মেনে যথাযথ নিরাপত্তার সঙ্গে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করে তাহলে আমাদের আপত্তি নেই। কিন্তু এটাকে কেন্দ্র করে অন্য কোন অপশক্তি যাতে কাজ করতে না পারে তার জন্য এলাকার ছাত্র যুবক তাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে।

তবে যতদিন পর্যন্ত সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোর ঘটনায় তদন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত এই হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদন ও ডেলিভারি বন্ধ রাখার জন্য আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি।

কারখানায় যাতে কেউ কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা পাহাড়ায় থাকব তবে শর্ত হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদন আপাতত বন্ধ রাখতে হবে।

আল রাজী কেমিক্যাল কমপ্লেক্সের ম্যানেজার এডমিন মোবিন হোসেন খান জানান, স্থানীয় নেতা ও এলাকাবাসীর দাবি মেনে নিয়ে কারখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত সরকারি তদন্ত রিপোর্ট না আসবে ততদিন কারখানা থেকে হাইড্রোজেন পার অক্সাইডের কোন চালান বাইরে যাবে না।

কেমিক্যাল কমপ্লেক্সের জিএম ইব্রাহীম খলিলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনিও একই কথা নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...