সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইনফেকশনই অগ্নিদগ্ধ রোগী মারা যাওয়ার প্রধান কারণ ; ডা:সামান্ত লাল সেন

নয়ন শীলঃ

ইনফেকশন হলো অগ্নিদগ্ধ রোগী মারা যাওয়ার প্রধান কারণ।ইনফেকশন হলে অগ্নিদগ্ধ রোগীকে কেউ বাঁচাতে পারবে না। ইনফেকশন হলে অগ্নিদগ্ধের ক্ষত বড় হয়ে যায়। হাসপাতালে অযথা ভীড় করলে মানুষের সাথে আসা জীবাণুর কারণে অগ্নিদগ্ধের শরীরে ইনফেকশন ছড়াবে। তাই হাসপাতালে অযথা ভীড় করবেন না।

সোমবার ৬ জুন সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডের বিস্ফোরণে আহত রোগীদের দেখতে এসে এসব কথা বলেন শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইউস্টিটিউটের প্রধান ডা. সামান্ত লাল সেন।

তিনি বলেন, অগ্নিদগ্ধ রোগীর শরীর ১০ শতাংশ পুড়ে গেলে তখন তা মেজর হয়। এই রোগীর চিকিৎসা খুবই স্পর্শকাতর। এ ধরণের রোগীকে আইসোলেশনে রাখা হয়। আমরা এখানে এসে যা দেখলাম, কিছু রোগী অল্প অগ্নিদগ্ধ এবং চোখের সমস্যা আছে। এ বিষয়ে এখানকার চক্ষু বিশেষজ্ঞদের সাথে আমি কথা বলেছি। একটা ফলোআপ চিকিৎসায় তাদের রাখা হবে। এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কিছু রোগীকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা ভালো না। এখানে আমরা তিনজন রোগীকে ঢাকায় নিয়ে যেতে চাই।

চমেক হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই জানিয়ে তিনি বলেন, বার্ণের রোগীদের জন্য বার্ণ আইসিইউ গুরুত্বপূর্ণ। এখানে বার্ণ আইসিইউ নাই। নরমাল আইসিইউ আছে। তাই এখানে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় কিছু সুযোগ সুবিধার অভাব রয়েছে।আমরা যদি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তাদের দিতে পারি তাহলে তাদের শিফট করার প্রয়োজন হতো না।আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে রোগীদের ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করা। আমরা রোগীদের সাথে ও তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলব। তারা যদি ঢাকায় যেতে চায়, ঢাকায় নেওয়ার ব্যবস্থা করবো।

চট্টগ্রাম মেডিকেল কলেজের বাইরে সিএমএইচের আইসিইউতে দুইজন রোগী আছে যাদের অবস্থা খুবই খারাপ। বাইরের কিছু প্রাইভেট ক্লিনিকে যারা আইসিইউতে আছেন তাদের অবস্থাও ভালো না।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর যেন এই রোগীদের চিকিৎসায় কোনো অবহেলা না হয়। যতটুকু চিকিৎসা দেওয়া দরকার, ততটুকু চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। আমরা এখান থেকে গিয়ে ওনাকে বলবো, কী করা উচিত, কী করা উচিত না।’

এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, বার্ণ ইউনিটের প্রধান ডাঃ রফিক উদ্দিন আহমেদ, ঢাকা থেকে আসা চিকিৎসকরাসহ চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...