বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এর আগে ২১ জন নিহতের কথা জানিয়েছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।

সর্বশেষ এই রিপোর্ট লেখা পযর্ন্ত ৩৩ জনের লাশ ঘটনাস্থল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শাহাদাত হোসেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক।

দগ্ধদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন। শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১১টার দিকে ৩৩ জন নিহত হওয়ার তথ্য চট্টগ্রাম নিউজকে নিশ্চিত করেছেন ইউএনও শাহাদাত হোসেন।

তিনি বলেন, এ পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। দগ্ধ অবস্থায় চার শতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, দগ্ধদের চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা করেছি। আশপাশের হাসপাতালে দগ্ধদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সব ইউনিটে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিপোতে আমদানি-রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার ছিল। ডিপোর কনটেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় হতাহত হয়েছে বেশি। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার কারণে চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। আর সকল চিকিৎসককে হাসপাতালে যোগ দিতে নির্দেশ দিয়েছে চট্টগ্রামের জেলা সিভিল সার্জনের কার্যালয়। পাশাপাশি স্থানীয় বেসরকারি হাসপাতালেও দগ্ধদের চিকিৎসা সেবা দিতে বলেছে সিভিল সার্জনের কার্যালয়।

এদিকে ফায়ার সার্ভিসকে সাহায্য করতে ঢাকা থেকে ফায়ারের উদ্ধারকারী আরও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জনের হ্যাজম্যাট (হ্যাজারডাস ম্যাটারিয়াল) টিম চট্টগ্রামে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন জানান, উদ্ধারকারী এই দলটি বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত, এবং তারা ভেতরে ঢুকে উদ্ধার অভিযানে অংশ নিতে সক্ষম। এছাড়া সেনাবাহিনীর উদ্ধারকারী একটি বিশেষ দলও ঘটনাস্থলে যাচ্ছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...