সোমবার, ২৪ আগস্ট ২০২৬

যারা ২০২২ সাল আর ১৯৭৫ সালকে এক মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে

উত্তর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলোত্তর প্রতিবাদ সভায় এম এ সালাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ঈর্ষণীয় নেতৃত্বে বাংলাদেশ যখন রোল মডেল তখন স্বাধীনতার পরাজিত শক্তি আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা চায় শেখ হাসিনাকে হত্যা করে এদেশকে আবার পাকিস্তানী ভাধারায় পরিচালিত করতে। তিনি হুসিয়ারী উচ্চারণ করে বলেন যারা ২০২২ সাল আর ১৯৭৫ সালকে এক মনে করছে তারা বোকার স্বর্গে বাস করছে।

জননেত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকির প্রতিবাদে আজ (৪ জুন) বিকেলে দোস্ত বিল্ডিং চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান বলেন, যে কোন অশুভ তৎপরতা আওয়ামী লীগ রাজপথে মোকাবিলা করবে।

যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত ও জসিম উদ্দিন শাহর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মো আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী, দপ্তর সম্পাদক মো নুর খান, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মো সেলিম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ইঞ্জিনিয়ার মেবাহ উল আলম লাভলু, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, উপ দপ্তর সম্পাদক আসম ইয়াছিন মাহমুদ, কাযনিবাহী সদস্য দিদারুল আলম বাবুল, সরোয়ার হাসান জামিল, মো সেলিম উদ্দিন, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, গোলাম রব্বানী, ফোরকান উদ্দিন আহমেদ, সাহেদ সরোয়ার শামীম, বখতেয়ার সাঈদ ইরান, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, মনজুর মোর্শেদ ফিরোজ, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদিকা এড বাসন্তী প্রভা পালিত, এড উম্মে হাবিবা, মৎস্যজীবী লীগের হারুন অর রশীদ, যুব মহিলা লীগের এড জুবাইদা সরোয়ার নিপা, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল স্টেশন রোড নিউ মাকেট হয়ে পুণরায়ঃ দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...