শুক্রবার, ১৫ মে ২০২৬

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার প্রার্থীর হামলা, আহত ৮

প্রতি‌নি‌ধি

চট্টগ্রামের বাঁশখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার প্রার্থীর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে সরল ইউপির সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) আলহাজ্ব লেয়াকত আলী তালুকদার সহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব লেয়াকত আলী তালুকদার (৬৭), ৬নং ওয়ার্ডের মৃত দুদু মিয়ার পুত্র আহমদুল্লাহ (৪৫), ৫ নং ওয়ার্ডের খালাইচ্চ্যার বাড়ি এলাকার আবুল বশরের পুত্র মোঃ আমান উল্লাহ (৩২), একই এলাকার শমশের আলমের পুত্র মোঃ হাসান (২৫), মোঃ আব্দুর রহিম (২০) ও সিএনজি ড্রাইভার আব্দুস শুক্কুর (৩৬)। এ দিকে এই রিপোর্ট লিখা রাত সাড়ে ৯ টা পযর্ন্ত ৪ জন কে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থীর ছেলে মোরসালিন ওসামা জানান,
আজকে সন্ধ্যায় আব্বুর সাথে আমরা নির্বাচনী প্রচারণা করার জন্য বের হয়ে কিছু দূর যেতে না যেতে নৌকা প্রার্থীর ৩০-৪০ লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে ৮-১০ জনমত আহত হয়। আহত অনেকই বাড়ি থেকে পযর্ন্ত বের হতে পারছে না তাদের ভয়ে। এভাবে আমাদের কে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে তারা নির্বাচন থেকে দূরে সরাতে চাচ্ছে। ‘হামলার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও আমরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা ভুগছি।।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত ডাঃ রাশেদুল ইসলাম বলেন, সরল এলাকায় নির্বাচনী বিষয় নিয়ে মারামারির ঘটনায় ৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে সরল ইউনিয়নের মিনজীরতলা এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী তালুকদারের প্রচারণায়
নৌকার প্রার্থীর ৩০/৪০ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ৮-১০ জন মত আহত হয় এবং একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১২) ভাংচুর করে।

হামলার বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লেয়াকত আলী তালুকদার জানান, আমি আজ শুক্রবার ‘বিকেলে নির্বাচনী প্রচারণায় বের হয়ে সরল মিনজীরতলা হাকিমিয়া মাদ্রাসার সামনে পৌঁছা মাত্রই হঠাৎ নৌকার প্রার্থী রশিদ আহমদের নির্দেশ ক্রমে মোঃ সেলিম ও মোঃ আবচারের নেতৃত্বে ৩০/৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত এ হামলা চালায়। এতে আমি ও আমার সাথে থাকা ৮-১০ জন সমর্থক আহত হয়েছে। আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি’।

উল্লেখ্য, ৯ম ধাপে বাঁশখালী উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সরল ইউনিয়নে নৌকার প্রতীকে মনোনয়ন পেয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর চাচা রশিদ আহমদ চৌধুরী ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...