বুধবার, ২৯ জুলাই ২০২৬

চবিতে ২ ছাত্রলীগ নেতার ওপর হামলা: আটক ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগে দুই জনকে আটক করেছে র‍্যাব-৭। বৃহস্পতিবার (২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— জালাল উদ্দীন জোবায়ের (৩০) ও মো. ইমন (২৪)। উভয়ের নামে মাদক ও নারী নির্যাতনের অভিযোগে হাটহাজারী থানায় দুইটি মামলা রয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের হাটহাজারী কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান বলেন, ‘আটক দুজন চিহ্নিত ক্যাডার। তারা স্পটে থেকে ভুক্তভোগীকে হিট করেছিলেন। আমরা অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরের আশপাশের এলাকা থেকে তাদের ধরেছি।’

এর আগে গত বুধবার (১ জুন) রাতে হামলায় শিকার হন শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাশেদ হাসান ও উপপক্ষ ভার্সিটি এক্সপ্রেসের নেতা প্রদীপ চক্রবর্তী। এ ঘটনা জানাজানি হলে অবরোধ শুরু হয় বিশ্ববিদ্যালয়ে। অবরোধে বন্ধ থাকে শাটল ট্রেন। আন্দোলনকারীদের বাধার মুখে সকাল থেকে ক্যাম্পাস থেকে শিক্ষকদের কোনো বাস শহরে যেতে পারেনি। বন্ধ থাকে ক্যাম্পাসে সব ধরনের যান চলাচলও। পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা স্থগিত করে বিভিন্ন বিভাগ। এতে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এরপর হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মূল অভিযুক্ত হানিফকে পুলিশ হেফাজতে নেয়ার কথা জানালে বুধবার দুপুরে অবরোধ তুলে নেয় ভিএক্স গ্রুপ। এ ঘটনায় অভিযুক্ত আরও দুইজন ইমন ও পারভেজকে গ্রেপ্তার করতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় ছাত্রলীগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...