মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হাটহাজারীতে ‘চেরাগের’ আলোতে লেখাপড়া করছেন দুই বোন

নিজস্ব প্রতিবেদক

শতভাগ বিদ্যুতের দেশেও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুই বোনের লেখাপড়া করতে হয় কেরোসিনের চেরাগ জ্বালিয়ে।

হাটহাজারী আলীপুর স্কুল এন্ড কলেজের এ দুই শিক্ষার্থী একজনের নাম নিহা আকতার পড়েন ৯ম শ্রেণীতে। তার ছোটবোন মেহেরুন নেছা পড়েন ৭ম শ্রেণীতে। তারা হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ বিদ্যুৎবিহীন মাটির ঘরে তাদের বসবাস। তাদের বাবা, বাচা মিয়া একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষ, যার উপার্জন বলতে হাটহাজারীর পশ্চিমের পাহাড় এবং উপজেলার বিভিন্ন জায়গা থেকে শাক লতা পাতা ইত্যাদি তুলে এনে ২০/৩০ টাকায় বিক্রি করা। মাঝে মধ্যে চায়ের দোকানে পানি সরবরাহ করেন বুদ্ধি প্রতিবন্ধী ওই দুই শিক্ষার্থীর বাবা।

নিহা ও নেছার মা জাহানারা বেগম অন্যের বাসা বাড়িতে কাজ করেন। বৃদ্ধ দাদিসহ ৫ জনের সংসারের দু বেলা খাবার জোগাড় করতে যেখানে নুন আনতে পানতা ফুরায় সেখানে তাদের দুই বোনের লেখাপড়া খরচ যোগাতে গিয়ে অনেক সময় না খেয়ে দিন কাটে পরিবারটির।

তাদের নেই পুপেয় খাবার পানির ব্যবস্থা। পাশের বাড়ি থেকে ১০০ টাকার বিনিমিয়ে খাবার পানি কিনে পান করতে হয় এই অসহায় পরিবারটির। তাছাড়া বর্ষায় ভার করেছে তাদের কপালে নতুন চিন্তা।

শিক্ষার্থীদের মা জাহানারা বেগম বলেন, জরাজীর্ণ ঘরের চালের বেহাল দশায় বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ে। ঘরের মাটির দেয়ালগুলো ভাঙন ধরেছে ,দরজার উপরের অংশের দেয়াল আগে একবার পড়ে গিয়েছে। যে কোন সময় দেয়াল ধ্বসে দুর্ঘটনা ঘটার আশংকা করছেন তিনি।

স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দীন বলেন, আসলে পরিবারটি খুবই হত দরিদ্র। তাদের ঘরে দুইটা পয়সা আয় করার মতো কোনো সদস্য নেই। স্বামী থেকেও নেই, মানসিক প্রতিবন্ধী হওয়ায় তার নিদিষ্ট কোনো আয় নেই। ঘরে বৃদ্ধ শাশুড়িসহ দুই মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন কাটে তাদের।

এ বিষয়ে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুর হোসেন বলেন, বাচা মিয়ার পরিবারের বিষয়ে জানা ছিল না। সরকারের পক্ষ থেকে আবার যদি ঘর বরাদ্ধ আসে তবে তাদের নাম প্রথমে রাখব বলে জানান।

এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, ভুক্তভোগীর কি কি অসুবিধা আছে , একটা আবেদন নিয়ে সশরীলে উপস্থিত হয়ে সমস্যাগুলো জানালে সরকারী যে সমস্ত সাহায্যের খাত আছে, সেখান থেকে যথাসম্ভব সহযোগিতা দেওয়া যাবে। তা ছাড়া টিনের চাউনি নষ্ট হলে টিনের ব্যবস্থা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...