বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ফাঁকা রাস্তায় গাড়িতে নারীকে ধর্ষণচেষ্টা

বরিশালে চলমান লকডাউনের মধ্যে ফাঁকা মহাসড়কে মাহিন্দ্রাযাত্রী এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার।

আটককৃত চালক আল-আমিন মৃধা (৩০) বরিশাল নগরীর কাশিপুর ইউনিয়নের বিহঙ্গল ৫ নম্বর ওয়ার্ডের কালাম মৃধার ছেলে।

ভুক্তভোগী নারী জানান, বাবুগঞ্জ থেকে বুধবার (৭ জুলাই) দুপুরে বরিশাল নগরীর নতুন বাজারের উদ্দেশে মাহিন্দ্রা গাড়িতে রওনা দেন তিনি। গাড়িটি বরিশাল-ঢাকা মহাসড়কের চাঁদপাশার তালতলা নামক স্থানে পৌঁছলে ফাঁকা সড়কে মাহিন্দ্রা থামিয়ে চারদিকে পর্দা টেনে ভেতরে ঢুকে চালক আল-আমিন তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় তার সঙ্গে থাকা দুই শিশুসন্তানকে গাড়ি থেকে বের করে দেয়া হয়। তার চিৎকারে অভিযুক্ত পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল বিমানবন্দর থানা পুলিশে সংবাদ দেয়। পরে অভিযুক্তের এলাকা বরিশাল নগরীর কাশিপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় অভিযুক্ত চালককে আটক করেন এএসআই কামাল।

এ বিষয়ে বরিশাল বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...