সোমবার, ২৫ মে ২০২৬

চবিতে আল্টিমেটাম দিয়ে ছাত্রলীগের অবরোধ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর আগে চবি ছাত্রলীগের দুই নেতাকে মারধরে অভিযুক্ত মো. হানিফকে পুলিশ হেফাজতে নেয় হাটহাজারী থানা পুলিশ।

আজ বুধবার (১ জুন) দুপুর ২টায় ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় অবরোধ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন।

প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, আমার নেতা আ জ ম নাছির উদ্দীন আমাকে ফোন দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয় সেই নির্দেশনা দিয়েছেন। নাছির ভাইয়ের নির্দেশ এবং শিক্ষার্থীদের কাল্যাণে আমরা অবরোধ স্থগিত করেছি।

আমরা দোষীদের গ্রেপ্তার করতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে আমরা আবারও আন্দোলনে যাব।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, সব কিছু এখন স্বাভাবিক। বিকেল ৪টা থেকে নির্ধারিত শিডিউলে শাটল ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামীকাল থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১ জুন) সকাল থেকে ছাত্রলীগের একাংশ ভিএক্স গ্রুপের দুই নেতাকে মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দেয়।

বন্ধ থাকে শাটল ট্রেনও। আন্দোলনকারীদের বাধার মুখে সকাল থেকে ক্যাম্পাস থেকে শিক্ষকদের কোনো বাস শহরে যেতে পারেনি। এতে পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা স্থগিত করে বিভিন্ন বিভাগ।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ মে) দিবাগত রাত ১টার দিকে ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মোহাম্মদ রাশেদ এক নম্বর গেট থেকে মোটরসাইকেল যোগে ক্যাম্পাসে আসেন।

পথে মাজার গেট এলাকায় স্থানীয় যুবলীগ নেতা হানিফের অনুসারী কয়েকজন কর্মী দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেলের গতিরোধ করে তাদের মারধর করেন। ভাঙচুর করা হয় মোটরসাইকেলও।

পরে এ ঘটনার প্রতিবাদে ভিএক্স গ্রুপের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

আরও পড়ুন

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র।তিনি বলেন,...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং সাত-আট কার্যদিবসের মধ্যেই বিচারকাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই অপরাধ...

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে

চট্টগ্রামে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদুল আযহার প্রধান ঈদ জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায়...