শনিবার, ২৭ জুন ২০২৬

রামগড়ে খাদ্য বিভাগের উদ্যোগে বোরো ধান ক্রয় কার্যক্রমে উদ্বোধন

শুভাশীষ দাশ ,রামগড়( খাগড়াছড়ি

“গুদামে গুদামে কৃষকের ধান, কৃষক বাঁচে, বাঁচে প্রাণ” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির রামগড়ে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার ৩১শে মে সকাল ১১ টায় রামগড় খাদ্যগুদামে, খাদ্য বিভাগের উদ্যোগে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। 

বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন কালে রামগড় উপজেলা বোরো ধান সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত কৃষি এবং কৃষক বাঁচাতে গুণগত মান নিশ্চিত করে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিমু চাকমা বলেন, রামগড় উপজেলায় সরকার নির্ধারিত ২৭টাকা কেজি,১০৮০টাকা মন দরে ৩৯০০০মে.বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে রামগড় উপজেলা খাদ্য বিভাগ কাজ করছে । ভালো ফলনের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশা করেন। আগামী ৩১শে আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে বলে তিনি জানান।

এসময় রামগড় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদ আলম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী হোসেন , কৃষক, জনপ্রতিনিধি, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...