শনিবার, ২৭ জুন ২০২৬

রামগড়ে বিজিবির অভিযানে ১৫ ভারতীয় গরু জব্দ

শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল সীমান্ত এলাকা থেকে ১৫টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি।

সোমবার (৩০ মে) রাতে খাগড়াছড়ির রামগড় স্থল বন্দরের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু সংলগ্ন ফেনীর কুল এলাকা হতে এসব গরু জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানায়,কুরবানীর ঈদকে সামনে রেখে একটি চক্র অবৈধভাবে ভারত থেকে সীমান্তপাড়ি দিয়ে গরু নিয়ে আসছে এমন তথ্য পায় বিজিবি।রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান এর নির্দেশে রামগড় স্থল বন্দরের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু সংলগ্ন মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে ফেনী নদীর কুল এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারে পালিয়ে যায় পাচারকারী দল।পরে সেখানে তল্লাশী চালিয়ে ১৫টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। বিজিবি আরো জানায় , জব্দকৃত ১৫টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। বিজিবি জানায় প্রয়োজনীয় কাজ শেষে বর্তমানে গরুগুলো সীতাকুন্ড কাষ্টমস কার্যালয়ে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্ত অঞ্চলে মাদক, গরু পাচার ও কাঠ পাচারসহ নানা ধরণের অপরাধ নির্মূলে ভবিষ্যতেও বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক নারী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর একটার দিকে পটিয়া পৌর সদরের...