শনিবার, ১৩ জুন ২০২৬

দিনে ২ হাজার কোটি টাকার বেশি লেনদেন মোবাইল ব্যাংকিংয়ে

গ্রাম থেকে শহর পর্যায়ে দিন দিন সমান জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মাধ্যমটি। তা ছাড়া করোনায় গ্রাহকের ব্যাপক আগ্রহ বেড়েছে মোবাইল ব্যাংকিংয়ে। মূলত করোনা সংক্রমণ এড়াতে তারা আর্থিক লেনদেনে বিকাশ, রকেট, নগদের মতো এসব প্রযুক্তিভিত্তিক সেবাকে বেচে নিচ্ছেন।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, চলতি বছরের মে মাসে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’র (এমএফএস) মাধ্যমে ৭১ হাজার ২৪৭ কোটি টাকা লেনদেন হয়েছে। যা গড়ে গ্রাহক প্রতিদিন লেনদেন করেছেন ২ হাজার ২৯৮ কোটি টাকা। একক মাস হিসাবে মোবাইল ব্যাংকিংয়ে এটি সর্বোচ্চ লেনদেন। এর আগের মাস এপ্রিলে এমএফএস মাধ্যমে লেনদেন হয়েছিল ৬৩ হাজার ৪৪১ কোটি টাকা।

বর্তমানে দেশের ব্যাংকগুলোর মধ্যে ১৫টি মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। ১০ লাখ ৮৬ হাজার এজেন্ট রয়েছে। মোবাইল ব্যাংকিং সেবায় নিবন্ধিত গ্রাহক ৯ কোটি ৮৬ হাজারেরও বেশি। এর মধ্যে নিয়মিত হিসাব ৩-৪ কোটি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত মে মাসে মোবাইল ব্যাংকিংয়ে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আলোচিত মাসে টাকা জমা পড়ে (ক্যাশ ইন) ১৯ হাজার ৪২৮ কোটি টাকা এবং ১৯ হাজার ১৭৩ কোটি টাকা উত্তোলন (ক্যাশ আউট) হয়। ব্যক্তির হিসাব থেকে আরেক ব্যক্তির হিসাবে পাঠানো হয়েছে ২১ হাজার ৩৫১ কোটি টাকা। কেনাকাটায় বিল পরিশোধ হয়েছে ৩ হাজার ৬৫০ কোটি টাকা।

আলোচিত মাসে সামাজিক নিরাপত্তার ভাতা প্রদান হয়েছে ১ হাজার ৩০৯ কোটি টাকা, কর্মীদের বেতন-ভাতা প্রদান হয়েছে ২ হাজার ৭৮৬ কোটি টাকা, মোবাইল ফোনে ব্যালান্স রিচার্জ ৬৯৮ কোটি টাকা, ইউটিলিটি (গ্যাস-বিদ্যুৎ-পানি) বিল পরিশোধ হয়েছে ১ হাজার ১০৭ কোটি টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

কক্সবাজার দরিয়ানগরে নির্মাণাধীন কালভার্টে মাটি ধসে নিহত ২

কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আযোজিত " নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব আজ রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বিকাল ২টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম (সুগন্ধা) মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা...

চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম।গত ৪ মার্চ এস এম জাহাঙ্গীর আলম চকরিয়া উপজেলা...