বুধবার, ২৯ জুলাই ২০২৬

কক্সবাজারে থানার সামনেই রিকশা চালককে তরুণীর ছুরিকাঘাত

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর মডেল থানার সামনে রিকশা চালককে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় ছদ্মবেশী এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। অতর্কিত এই ছুরিকাঘাতে রিকশাচালক গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী তরুণীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারী তরুণী পাপড়ি ঘোষ (২৬) শহরের ঘোনার পাড়ার (৯ নম্বর ওয়ার্ড) শংকর ঘোষের মেয়ে। তিনি চট্টগ্রাম পলিটেকনিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। হামলায় আহত রিকশাচালক মো. সরওয়ার (৩৭) রামু উপজেলার চাকমারকুলের পূর্ব মোহাম্মদ পুরের মৌলভি শাহজাহানের ছেলে।

হামলাকারী তরুণী পাপড়ি ঘোষ জানান, তিনি পারিবারিক সমস্যার কারণে ‘মানসিক সমস্যায়’ আছেন। এর মধ্যে রিকশা চালক তাকে কটূক্তি করেছে। তাই ছুরিকাঘাত করেছেন। সঙ্গে ছুরি কেন- এমন প্রশ্নের উত্তরে তিনি কোনো জবাব দেননি।

এদিকে পুলিশের বরাত দিয়ে জানা যায়- গতকালও (ঘটনার আগের দিনও) মেয়েটি তার এক প্রতিবেশীকে ছুরিকাঘাত করেছে। সে দীর্ঘদিন রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কাজ করেছে। বর্তমানে কি করে তা জানা যায়নি।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা বলছেন- রিকশাওয়ালার কোনো দোষ নেই। তরুণীটি দেখতে ভালো পরিবারের ভদ্র-শিক্ষিত মনে হলেও তার গতিবিধি যথেষ্ট সন্দেহজনক। তিনি কোনো কথা ছাড়াই রিকশাটি দাঁড় করিয়ে কিছু বুঝে ওঠার আগেই রিকশাওয়ালাকে ছুরিকাঘাত করেন। এছাড়া ওই তরুণীকে এর আগেও ওই সড়কে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনিরুল গিয়াস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারী তরুণী মানসিকভাবে স্বাভাবিক না। তরুণী স্বীকার করেছেন পারিবারিক কারণে ডিপ্রেশনে আছেন। এছাড়া রিকশাচালক নাকি তাকে কটূক্তি করেছে। আহত রিকশাচালককে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তদন্ত করে দেখা হচ্ছে কেন হামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...