চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। রবিবার (২৯মে) পৌনে ১২টার দিকে হাটহাজারী পার্ব্বতি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সঙ্গে ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো.মাইনুল ইসলাম খান নিখিল, যুবলীগ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, সহ সম্পাদক নাছির উদ্দীন মিন্টু, উপ- প্রচার সম্পাদক আদিত্য নন্দীসহ প্রমুখ।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইন্জিনিয়ার মোশাররফ হোসেন (এমপি), কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সায়ীদ আল মাহমুদ স্বপন (এমপি)।
এছাড়াও বিশেষ অতিথি রয়েছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আতাউর রহমান আতা, মাহফুজুর রহমান (এমপি), দিদারুল আলম (এমপি), খদিজাতুল আনোয়ার সনি (এমপি) সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে ৪০০ জন ধারণক্ষমতার বিশাল মঞ্চ, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
