বুধবার, ২৯ জুলাই ২০২৬

শহীদদের নাম ফলক স্তম্ভের তালিকায় থাকলেও ৫১ বছরেও স্বীকৃতি মেলেনি শহীদ অবিনাশের

কে এম রাজীব

১৯৭১ সালে মহান স্বাধীতা যুদ্ধে পাক-হানাদার বাহিনীরা যখন বাংলার মুক্তিকামী ভাইদের একের পর এক রাতে কিংবা দিনে ধরে নিয়ে হত্যাযজ্ঞ শুরু করে ঠিক ওই সময় চট্টগ্রামে তৎকালীন চকবাজারে রায় বাহাদুর এস্টেটের ম্যানেজার অবিনাশ চন্দ্র দাশকে পাক-হানাদার বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তাঁর দুই মেয়ে ও এক ছেলে পিতার লাশ পেতে অনেক স্থানে খোঁজ নিয়েও লাশ পাননি। অপরাধ ছিল যুদ্ধকালীন সময় পাক হানাদার বাহিনীর গোপন সংবাদ সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দেয়া।

এসব অভিযোগে পাক বাহিনী ঘর থেকে তুলে নিয়ে নির্র্মমভাবে গুলি করে হত্যা করে অবিনাশকে । হত্যা করার পর তার মৃতদেহটিও নিশ্চিহ্ন করে ফেলা হয় হানাদার বাহিনীরা।

শহীদ অবিনাশের পরিবার সূত্রে জানা যায়, ৫১ বছর অতিবাহিত হলেও অবিনাশ চন্দ্র দাশের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এমনকি মেলেনি শহীদ পরিবারের স্বীকৃতি। অবিনাশ ছিলেন গরীব দুঃখীদের বন্ধু। তিনি নিজের পকেটের টাকা খরচ করে গরিব ছাত্রছাত্রীদের লেখা পড়ায় সহযোগিতা করতেন। তাঁর চলাফেরা ও কথাবার্তায় ছিল নিজস্ব স্বকীয়তা। তবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শহীদ স্মৃতি স্তম্ভ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন রণাঙ্গনে সন্মুখ সমরে শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা স্মারকে ৪৫ নাম্বারে অবিনাশ চন্দ্র দাশের নাম লিপিবদ্ধ রয়েছে। কিন্তু এখনও অবিনাশ চন্দ্র দাশের পরিবার শহীদ পরিবারের স্কীকৃতি মিলেনি।

অবিনাশের দুই প্রবীন মেয়ে ও এক ছেলে তাঁরা রোগে শোকে জর্জরিত। তাঁরা মৃত্যুর আগে শহীদ পরিবারের স্বীকৃতি নিয়ে মরতে চাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের দাবি রহস্য জনক কারণে তাঁদের বাবার নাম তালিকাভুক্ত হয়নি। তাই শহীদ অভিনাশের পরিবার এখনও তালিকাভুক্ত হওয়ার প্রত্যাশায় ও শহীদ পরিবারের স্বীকৃতির জন্য অপেক্ষার প্রহর গুনছেন।

অবিনাশ চন্দ্র দাশের প্রবীন বড় মেয়ে মিনতি দাশ ক্ষোভের সঙ্গে বলেন, একজন শহীদ মুক্তিযোদ্ধার নাম সরকারি তালিকাভুক্ত না হওয়ার কারণ জানিনা। তবে আমরা সরকারি কোনো সাহায্য চাই না। আমরা চাই আমাদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের স্বীকৃতি দেয়া হোক। অন্ততপক্ষে আমার বাবার আত্মাটা শান্তি পাবে।

জানা গেছে, তৎকালীন চকবাজার ইউনিয়নের প্রভাবশালী কাউন্সিলর প্রয়াত ছৈয়দ আহ্ম্মদ খান এবং পরবর্তী কাউন্সিলরাও অবিনাশ দাশের মৃত্যু সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য সম্পর্কিত প্রত্যায়নপত্র দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের কর্তা-ব্যক্তিরা এবং তদানিন্তন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা প্রয়াত এনামুল হক দানু, মুক্তিযোদ্ধা অমল মিত্র, মুকুল কান্তি দাশ, অমিত প্রসাদ মুৎসুদ্দি প্রমূখ ব্যক্তিরা ও তৎকালীন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সংগঠক ডা. মাহফুজুর রহমান পৃথকভাবে প্রত্যায়ন দিয়েছেন।

চট্টগ্রাম নগরীর ১৭০ সিরাজউদ্দৌল্লা রোডের চকবাজার পোস্ট অফিস সংলগ্ন ঈমামগঞ্জ মৌজার বি.এস ৫৬৯ দাগের বিষ্ণু মন্দির ও ব্যক্তি মালিকানাধীন আবাসিক জায়গাটির মালিক রায় বাহাদুর উপেন্দ্র লাল রায়। এটি রায় বাহাদুর এস্টেট নামে পরিচিত। এখানে ১৯৩০ সালে প্রতিষ্ঠিত একটি বিষ্ণু মন্দির ও ৩টি টিনশেড কাঁচা ঘর ছিল। এ এস্টেটের তৎকালীন ম্যানেজার ছিলেন অবিনাশ চন্দ্র দাশ যাকে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পাক-হানাদার বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গুলি করে হত্যা করে। ১৯৬৫ সালে (পাকিস্থান আমলে) এ সম্পত্তিসহ পার্শ্ববর্তী আরো অন্যান্য সম্পত্তি নিয়ে সরকারের সাথে এইচ.আর.এল.এ কেইস নং ১৫, সাল ১৯৬৪-৬৫ রুজু হয়। মামলার রায়ে সমাজ কল্যাণের নামে সরকার দেড় কাঠা জায়গা অধিগ্রহন করলেও রায় বাহাদুর এস্টেটের পক্ষে আরো ৫ শতক জায়গায় স্থিত একটি বিষ্ণু মন্দির ও তিনটি টিনশেড ঘর অবিনাশ চন্দ্র দাশের নামে দেয়া হয়। এ জায়গায় বহিরাগত কাউকে প্রবেশ না করার জন্য মামলার রায়ে উল্লেখ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং "রিজিওনাল ইকোনমিক পাওয়ার" হিসেবে পরিচিত ছিল।ঔপনিবেশিক-পরবর্তী যুগে কৃষিভিত্তিক অর্থনীতির দ্রুত সম্প্রসারণ, তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতা এবং...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের একজন বিশিষ্ট আরব ফিলোসফার, বিজ্ঞানচিন্তক, পলিম্যাথ ও ইন্টেলেকচুয়াল থিওরিস্ট ছিলেন।আনুমানিক ৮০১ খ্রিস্টাব্দে ইরাকের ঐতিহাসিক...