সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কাপ্তাইয়ে প্রশাসনের সাথে সক্রিয় জনপ্রতিনিধিরাও

সমীরণ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি: চলমান কঠোর লকডাউনে কাপ্তাইয়ে প্রতিদিন সকাল হতে রাত পর্যন্ত প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন। উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক ছাড়াও অলিতে গলিতে তাদের টহল দিতে দেখা গেছে।

সেনাবাহিনীর কাপ্তাই ২৩ ইস্ট বেংগল, ওয়াগ্গা ৪১ বিজিবি, কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশ এবং আনসার সদস্যরা চলমান কঠোর লকডাউনে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থাকা কর্মকর্তাদের সহায়তা করে আসছেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং গ্রাম পুলিশরা স্ব- স্ব এলাকায় লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহায়তা করে আসছেন।

আজ বুধবার (৭ জুলাই) কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, কাপ্তাই উপজেলাকে করোনা মুক্ত করতে আমরা প্রতিদিন সচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি, এমনকি আমরা দূর্গম অঞ্চলের অলি গলি এবং পাড়া মহল্লায় গিয়ে জনগণকে ঘরে থাকার ব্যাপারে সচেতন করে আসছি।

আমাদের এই চলমান লকডাউনে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, স্থানীয় জনপ্রতিনিধি এবং গ্রাম পুলিশ এর সদস্যরা আমাদেরকে সহায়তা করে আসছেন।

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, কঠোর লকডাউনে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সকাল হতে রাত পর্যন্ত মাঠে অবস্থান নিয়ে কাপ্তাই উপজেলায় সংক্রামন কমাতে আপ্রাণ চেষ্টা করে আসছেন।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, পুলিশ সদস্যরা সকাল হতে রাত অবধি থেকে মাঠ পর্যায়ে থেকে প্রশাসনকে সহায়তা করে আসছেন।

১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী এবং ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, চলমান কঠোর লকডাউন এ কাপ্তাই উপজেলাকে করোনা মুক্ত করতে উপজেলা প্রশাসনের সাথে জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরাও সহায়তা করে আসছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

আরও পড়ুন

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...