মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আমিরাতে মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত

চট্টগ্রাম নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে ভাইরাল জুনোটিক রোগ মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পশ্চিম আফ্রিকা থেকে আসা ২৯ বছর বয়সী একজনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়। তিনি বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন।

দেশটির মন্ত্রণালয় আশ্বস্ত করেছে, এটি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। এছাড়াও অনুসন্ধান ও ফলোআপসহ সব সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে।

বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের বিস্তার ‌ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এই ভাইরাসের অনুসন্ধানে নজরদারি জোরদার করা হয়েছে। ভাইরাসের বিস্তার রোধে আমিরাতের চিকিৎসা কেন্দ্র থেকে সন্দেহভাজন ক্ষেত্রে রিপোর্ট করতে বলা হয়েছে।

নাগরিকদের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে কেবলমাত্র সরকারি উৎস থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বে ২৫০টিরও বেশি মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত করেছে।

যাদের মাঙ্কিপক্স তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে অন্যদের হতে পারে। এছাড়াও ফুসকুড়ি, দেহের তরল, ত্বকের ক্ষত থেকে তরল, পুঁজ, রক্ত মামড়ি খুব সংক্রামক। সংক্রমিত ব্যক্তির পোশাক-পরিচ্ছদ থেকে অন্যদের হতে পারে।

আগে শুধুমাত্র মধ্য ও পশ্চিম আফ্রিকার ব্যক্তিদের দেখা গেলেও ব্রিটেন, স্পেন, পর্তুগাল, ইতালি, যুক্তরাষ্ট্র, সুইডেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও অস্ট্রেলিয়ায় সংক্রমণের খবর পাওয়া গেছে। বেশিরভাগ তরুণদের মধ্যে যারা কখনো আফ্রিকা ভ্রমণ করেননি তারাও শনাক্ত হচ্ছেন। এটি সাত থেকে ১৪ দিন থাকলেও ক্ষেত্র বিশেষে তিন সপ্তাহও লাগতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...