মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মানসম্মত শিক্ষা নিশ্চিতে লোহাগাড়ার নবাগত ইউএনও’র বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার ক্ষেত্রে লোহাগাড়া উপজেলা হবে বাংলাদেশে একটি মডেল। উন্নত দেশ গঠন করতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। সেজন্য প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। একটি শিক্ষিত জনগোষ্ঠিই আগামীর উন্নত বাংলাদেশ তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।

মঙ্গলবার (২৪ মে) লোহাগাড়া উপজেলার উপজেলার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের সাথে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ এসব কথা বলেন।

এসময়ে তিনি উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন ও তাঁদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং শিক্ষকদের সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।

শরীফ উল্যাহ বলেন,আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ অতীব জরুরি। এতে শিক্ষার্থীরা রুচিশীল হবে, পড়াশোনায় অধিক মনোযোগী হবে, উন্নত মানসিকতা লালন করবে, সুশিক্ষিত হবে। আমাদের শিক্ষকরাও সুন্দর ও উন্নত পরিবেশ নিশ্চিতে মনোনিবেশ করবে। যা উন্নত জাতি গঠনে অনেক বড় ভূমিকা রাখবে। সেই চিন্তা থেকেই আমি নিজে একটি স্লোগান ঠিক করেছি এবং লোহাগাড়া উপজেলায় এটি বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা ও কার্যক্রম ইতোমধ্যে শুরু।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, লোহাগাড়া উপজেলায় দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। এসময় আমার মনে হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন, সুন্দর ও প্রত্যাশিত শিক্ষার পরিবেশ তৈরিতে শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য কর্মচারীগণ যথেষ্ট সচেতন নন। অথচ একথা সর্বজন স্বীকৃত যে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সামগ্রিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের দক্ষতা-প্রয়াস ইত্যাদি একজন শিক্ষার্থীর শিক্ষার প্রতি আগ্রহ, চিন্তা-চেতনা, নৈতিকতা, মেধা, বুদ্ধি ও মানসিক বিকাশ প্রভৃতি বিষয়গুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। সুন্দর ও উন্নত পরিবেশেই সুন্দর ও উন্নত মানুষ গড়ে উঠবে এটাই স্বাভাবিক!

তিনি আরও বলেন, আপনারা জানেন, আগামী ২০৩০ সালের মধ্যে আমাদেরকে এসডিজি অর্জন করতে হবে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এসডিজির ৪ নম্বর লক্ষ্যমাত্রা হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ব্যতীত এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। তাই, লোহাগাড়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সবসময় সচেতন থাকার জন্য অনুরোধ করা হলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...