শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

উখিয়ায় ৮ আর্মড পুলিশের অভিযানে সাড়ে ১৫ মাসে ১৭ লক্ষ পিস ইয়াবা উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

উখিয়ায় ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ফোরকান নামের এক রোহিঙ্গাকে আটকের মাধ্যমে গত সাড়ে ১৫ মাসে ১৭ লক্ষ পিস ইয়াবা উদ্ধারের মাইল অতিক্রম করেছে। 

মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে ক্যাম্প-১৯, বি/১৬ ব্লকে ব্র্যাক কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টারের সামনে তার দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবাসহ তাকে আটক করে।

আটককৃত রোহিঙ্গা হলেন,৮ নং ক্যাম্পের ডব্লিউ, ১৫/এ ব্লকের আলি হোসেনের ছেলে মোহাম্মদ ফোরকান (২৩)।একইদিন রাত ১ টা ১৫ মিনিটের দিকে ৫ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

গ্রেফতারকৃত রোহিঙ্গা হলো, ক্যাম্প-৯ এর সি-৬ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ নুর (৩১)।

৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর (নিঃ) মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে, ক্যাম্প-১৯, বি/১৬ ব্লকে ব্র্যাক কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টারের সামনে ধৃত আসামী মোহাম্মদ ফোরকান (২৩) এর দেহ তল্লাশি কালে তার হেফাজত হতে ১০,হাজার পিস ইয়াবা উদ্ধার পূর্বক মোহাম্মদ ফোরকান (২৩)কে আটক করা হয়।

এই অভিযানের মধ্য দিয়ে ৮ এপিবিএন গত সাড়ে ১৫ মাসে ১৭ লক্ষ পিস ইয়াবা উদ্ধারের মাইলফলক অতিক্রম করলো। গত ১৪/০২/২০২১ ইং তারিখ থেকে শুরু করে সর্বশেষ ২৪/০৫/২০২২ ইং তারিখ পর্যন্ত ৮ এপিবিএন এর ইয়াবা উদ্ধারের পরিমান ১৭,০৩,৫৯২ পিস!

উক্ত মাইলফলক অতিক্রম করার পর কমান্ডিং অফিসার(পুলিশ সুপার) ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ সিহাব কায়সার খান পিপিএম মহোদয় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করতে সকলকে নির্দেশনা প্রধান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

আরও পড়ুন

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ...