রবিবার, ৯ আগস্ট ২০২৬

চেক প্রতারণায় চট্টগ্রাম ওমেন চেম্বারের সাবেক পরিচালকের কারাদণ্ড

চট্টগ্রাম নিউজ ডটকম

চেক প্রতারণার পৃথক ৬ মামলায় চট্টগ্রাম ওমেন চেম্বারের সাবেক পরিচালক ফাতেমা বেগমকে তিন বছর ১০ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত

সোমবার (২৩ মে) দুপুরে চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ ড. আবুল হাসানাতের আদালত এই রায় দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাফর ইকবাল বলেন, চেক প্রতারণার ৫ মামলার প্রত্যকটিতে ৮ মাস করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত। অপর মামলায় ৬ মাসের কারাদণ্ড এবং ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অর্থাৎ চট্টগ্রাম উইমেন চেম্বারের সাবেক পরিচালক ফাতেমা বেগমকে ৬ মামলায় সর্বমোট ৩ বছর ১০ মাস কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি মোহাম্মদ হোসেনকে ৫৫ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ ও এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় ফাতেমা বেগম আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের বিভিন্ন সময় ব্যবসার পার্টনার করার কথা বলে মোহাম্মদ হোসেন নামে এক যুবকের কাছ থেকে ৫৫ লাখ টাকা নেন ফাতেমা বেগম। পরে পার্টনার না করায় টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করেন তিনি।

একপর্যায়ে হোসেনকে ছয়টি চেক দেন ফাতেমা। তবে চেকের সমপরিমাণ অর্থ তার অ্যাকাউন্টে ছিলো না। টাকা না পাওয়ায় মামলা দায়ের করেন হোসেন।

ফাতেমা বেগম নগরের পাঁচলাইশ থানার শুলকবহর আবদুল লতিফ রোডের জাহাঙ্গীর ম্যানসনের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি চট্টগ্রাম ওমেন চেম্বারের সাবেক পরিচালক ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...