শনিবার, ২৭ জুন ২০২৬

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ষড়যন্ত্রমূলক: দাবি শিক্ষক বেলায়েতের পরিবারের

শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে সহকারি শিক্ষক বেলায়েত হোসেনের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন ওই শিক্ষেকর পরিবার।  

থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী দেবী ও রুপম ত্রিপুরা নামে স্থানীয় এক যুবক ব্যক্তিগত বিরোধের জেরে ঐ স্কুলের ক্ষুদ্র নৃ গোষ্ঠির এক ছাত্রীকে দিয়ে পরিকল্পিতভাবে এ মিথ্যা ও সাজানো অভিযোগ আনা হয় শিক্ষক বেলায়েতের বিরুদ্ধে।

রবিবার (২২ মে) রামগড়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন অভিযুক্ত শিক্ষকের স্ত্রী আয়েশা বেগম ও পিতা নুরুল হুদা।

বোয়ালখালীতে শিক্ষার্থীকে বেত্রাঘাত: শিক্ষক গ্রেফতার

সংবাদ সম্মেলনে আয়েশা বেগম লিখিত বক্তব্যে বলেন, থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবী ভৃগুরাম কার্বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন বেলায়েত হোসেনের ভাগিনা তারেক হোসেনকে হাত বেঁধে বেদম প্রহার করে।তখন বেলায়েত হোসেন বিভিন্ন পর্যায়ে এ নির্যাতনের প্রতিবাদ জানালে ইন্দ্রানী দেবীকে শাস্তিমুলক ভাবে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয় । পরবর্তীতে ইন্দ্রানী দেবী বদলি হয়ে আসেন বেলায়েত হোসেনের কর্মস্থল থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে যোগদানের পর থেকেই তিনি বেলায়েতকে ফাঁসানোর জন্য একের পর এক ষড়যন্ত্র করতে থাকেন। প্রধান শিক্ষক ইন্দ্রানী রুপম ত্রিপুরা নামে স্থানীয় এক বখাটে যুবকের কাছ থেকে টাকা নিয়ে স্কুলের দপ্তরি পদে নিয়োগের চেষ্টায় ও বাধা দেন শিক্ষক বেলায়েত। এছাড়া নিজের ইচ্ছামত স্কুলে আসা- যাওয়া, স্থানীয় ১০-১২ জন যুবককে শ্রেণিকক্ষে আড্ডা দেয়া এবং স্কুলের সোলার প্যানেল থেকে মোবাইল ফোনের চার্জের সুযোগ দেয়াসহ প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তিনি শিক্ষক বেলায়েতর ওপর চরম ক্ষুব্দ হয়ে উঠেন। এসবের জের হিসেবে প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবী ও স্থানীয় বখাটে যুবক রুপম ত্রিপুরা পরিকল্পিতভাবে স্কুলের ঐ ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে শিক্ষক বেলায়েতের বিরুদ্ধে যৌন নিপীড়নের মিথ্যা অভিযোগ আনতে বাধ্য করে।

সংবাদ সন্মেলনে শিক্ষক বেলায়েতের স্ত্রী আয়েশা বেগম আরো বলেন, রুপম ত্রিপুরা পাহাড়ি সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ঐ ছাত্রীর মাকে বেলায়েতকে নামে থানায় মিথ্যা মামলা দায়ের করতে বাধ্য করে।

এই সময় অন্যান্যের মধ্যে বেলায়েত হোসেনের পিতা নুরুল হুদা, ছোটভাই মামুন হোসেন ও তার দুই কন্যা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১২ মে থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেলায়েত হোসেনের বিরুদ্ধে রামগড় থানায় শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মা ফুলবানু ত্রিপুরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক নারী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর একটার দিকে পটিয়া পৌর সদরের...