শনিবার, ৮ আগস্ট ২০২৬

কবির লোহাগাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গ্রেপ্তার এড়াতে দায়ের কোপে পুলিশ কনস্টেবলের কবজি বিচ্ছিন্ন করা মো. কবির আহমদ (৪৩) চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি। এলাকায় জমি দখল, মারামারিসহ নানা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তিনি। তার নামে ছয়টিরও বেশি মামলা রয়েছে।

বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রামে র‍্যাব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

রোববার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযানে গিয়ে আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হয় কনস্টেবল জনি খানের। একই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হন। ঘটনার পর পালিয়ে যান আসামি কবির আহম্মদ।

শুক্রবারের সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পুলিশ সদস্যের কবজি কেটে নেওয়ার পর বান্দরবানের দুর্গম পাহাড়ে সহযোগী কফিলসহ লুকিয়ে ছিলেন কবির।

সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে লোহাগাড়ায় ফিরে বড় হাতিয়ার পাহাড়ি এলাকায় অবস্থান নেন তিনি। পরে র‍্যাবের গোয়েন্দা শাখা ও র‍্যাব-৭ এর যৌথ অভিযান চলাকালে কবির ও তার সহযোগী কফিল র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি চালান।

তিনি বলেন, কবির ও তার সহযোগী কফিলের গুলিতে আকরাম নামে র‍্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে র‍্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে কবির গুলিবিদ্ধ হন। তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়।

এ সময় তার সহযোগী কফিলকেও গ্রেপ্তার করে র‍্যাব। কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কবিরকে ধরার অভিযানে গিয়ে র‍্যাব সদস্যরা একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলির খোসা, তিন রাউন্ড তাজা গুলি, দুটি হাসুয়া, একটি ছুরি, ১৮০ পিস ইয়াবা জব্দ করেন। পুলিশ সদস্যদের জখমে ব্যবহৃত একটি দা অভিযানে জব্দ করা হয়।

র‍্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, কবির ঘটনার কথা স্বীকার করেছেন। কফিল হলেন কবিরের আশ্রয়দাতা।

ঘটনার পর দুজনে মিলে বান্দরবানের দক্ষিণ হাঙর এলাকার একটি দুর্গম পাহাড়ে লুকিয়ে ছিলেন। পরে লোহাগাড়ার অবস্থান নিলে বৃহস্পতিবার র‌্যাবের অভিযানে তারা গ্রেপ্তার হয়।

তিনি বলেন, গ্রেপ্তার কবির লোহাগাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। এলাকায় জমি দখলসহ বিভিন্ন অপকর্মে তিনি জড়িত। কেউ প্রতিবাদ করার চেষ্টা করলে তিনি একইভাবে আঘাত করতেন।

তার নামে বিভিন্ন থানায় মাদক, হত্যাচেষ্টা ও মারামারি সংক্রান্ত ছয়টিরও বেশি মামলা রয়েছে।

বৃহস্পতিবারের অভিযানের ঘটনায় তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...