শনিবার, ৮ আগস্ট ২০২৬

ভোটারদের প্রতিবাদী হওয়ার আহ্বান সিইসির

চট্টগ্রাম নিউজ ডটকম

ভোটাররা ভোট দিতে গিয়ে বাধাগ্রস্ত হলে তাদের প্রতিবাদ করতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ভোটাররা যদি প্রতিবাদী হয়ে ওঠেন তাহলে ভোটাধিকার প্রয়োগটা অনেক বেশি সহজ হবে।

আজ শুক্রবার (২০ মে) সকালে সাভার উপজেলা চত্বরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে মনস্তাত্ত্বিক শক্তি অর্জন করতে হবে। আমি মনে করি আজকে যারা স্কুল-কলেজের শিক্ষার্থী রয়েছেন, যারা ইয়ং তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি সৎ এবং অনেক বেশি সাহসী। ভোটাধিকার প্রয়োগে এমন ভোটারদের আরও দায়িত্ববান হতে হবে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি বিএনপিসহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে। আমরা শিগগরই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে আহ্বান জানাব আলোচনার জন্য।

ইভিএমের সক্ষমতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আরও কী পরিমাণ সক্ষমতা দরকার এ নিয়ে আমরা সভা করব। তারপর ইভিএম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে একাই কিছু বলা যাচ্ছে না।

কাজী হাবিবুল আউয়াল বলেন, বাংলাদেশে নির্বাচনের সময় আমাদের প্রেশার নিতে হয়। আমাদের সতর্ক থাকতে হয়। নির্বাচন কমিশন এককভাবে কখনই নির্বাচন সফল করতে পারবে না। যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন, প্রশাসনের জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আইনে বলে দেওয়া আছে আমাদের কমান্ড থাকবে তাদের ওপর। তারপরও তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আমরা নতুন একটি কমিশন। আমাদের কিন্তু আন্তরিক প্রত্যাশা একটি অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা অন্তরের অন্তস্থল থেকে বিশ্বাস করি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হোক, গণতন্ত্র বিকশিত হোক।

একই সঙ্গে ভোটের মাধ্যমে একটা দায়িত্বশীল পার্লামেন্ট গঠিত হোক। পার্লামেন্টে তর্কবিতর্কের মাধ্যমে জনগণের অধিকারও সংরক্ষিত হোক। ধীরে ধীরে আমরা একটি উন্নত রাষ্ট্র ও উন্নত গণতন্ত্রের দিকে ধাবিত হই- এটাই প্রত্যাশা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...