বুধবার, ২৯ জুলাই ২০২৬

গরমে অল্পেই নষ্ট হয় মাছ, টাটকা মাছ চিনবেন যেভাবে

চট্টগ্রাম নিউজ ডটকম

গরমের দিনে মাছ খুব দ্রুত নষ্ট হয়ে যায়। ভোজনরসিক বাঙালির মাছ ছাড়া চলেই না। বাড়িতে কোনও অনুষ্ঠান কিংবা প্রতিদিনের খাওয়াদাওয়া, মাছ না থাকলে খাবার ঠিক জমে না!

নিয়মিত রুই-কাতলা থাকলেও, বিশেষ দিনে পাতে পড়ে ভেটকি, পমফ্রেট, ইলিশ কিংবা চিংড়ি চাই-ই-চাই। কিন্তু বাজারে গিয়ে বাসি মাছ কিনে আনছেন না তো? কী করে বুঝবেন মাছটি তাজা কি না? তাই রইল তাজা মাছ চেনার কিছু সহজ উপায়।

মাছের গায়ে কি চড়া আঁশটে গন্ধ রয়েছে? তা হলে কিন্তু ধরে নিতে হবে মাছটি বাসি। টাটকা দেখানোর জন্য রাসায়নিক ব্যবহার করা হয়েছে। মাছ টাটকা হলে তাতে হালকা পানির গন্ধ থাকবে। কিন্তু সেই গন্ধ কখনও খুব চড়া হবে না।

মাছ বাসি হলে সবার আগে বোঝা যায় তার চোখ দেখে। মাছ তাজা হলে চোখ উজ্জ্বল, চকচকে দেখায়। বাসি মাছের চোখ ঘোলাটে দেখায়।

মাছ তাজা কি না তা বোঝার সেরা উপায় হল তার কানকো দেখে। তাজা মাছের কানকোর রং টকটকে লাল হয়। মাছ কেনার সময়ে তা পরখ করে নিতে ভুলবেন না। মাছের কানকোর রং যদি ইঁটের মতো একটু কালচে লাল দেখেন, তা হলেই বুঝবেন সেই মাছ বাসি।

মাছ টাটকা হলে তার চমড়া চকচকে ও উজ্জ্বল হবে। কিন্তু মাছ যদি বাসি হয়, তা হলে তার ত্বক থেকে এই চকচকে ভাবটা উধাও হয়ে যায়, ফ্যাকাশে দেখায়।

মাছ টাটকা কি না তা আঁশ দেখেও বোঝা সম্ভব। মাছ থেকে আঁশ বার করা সহজ হয় না। আঁশ যদি আলগা থাকে, তা হলে বুঝবেন মাছটি বাসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...