শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ডুবে যাওয়া জাহাজের সব গম পানিতে নষ্ট

নিজস্ব প্রতিবেদক

প্রায় ১ হাজার ৬০০ টন গম নিয়ে ডুবে যাওয়া লাইটারেজ জাহাজ ‘এমভি তামিম‘-এ থাকা সব গম পানিতে নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন জাহাজটির স্থানীয় প্রতিনিধি ও আমদানিকারকের প্রতিনিধি।

তারা জানিয়েছেন, লক্ষ্মীপুরের রামগতির তিল্লার চর এলাকায় মেঘনা নদীর মোহনায় যেখানে জাহাজটি ডুবেছিল, বর্তমানে সেখানেই আছে। তবে জাহাজের ব্রিজের অংশ ছাড়া এখন পুরোটাই ডুবে গেছে।

আজ বৃহস্পতিবার (১৯ মে) সকালে জাহাজে গম আমদানিকারকের প্রতিনিধি সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল হোসেন বলেন, জাহাজটিতে ৬ কোটি ৬৪ লাখ টাকার গম ছিল।

এগুলো সব নষ্ট হয়ে গেছে। কাল জাহাজের একটি হেজ কিছুটা ভেসে থাকতে দেখা যায়। আজ সেটিও ডুবে গেছে। এখন শুধু জাহাজটির ব্রিজটি দেখা যাচ্ছে।

জাহাজটি যে স্থানে ডুবে গিয়েছিল এখনও সেই স্থানেই আছে। জাহাজটিতে নাবিল অটোফ্লাওয়ার মিলের গম ছিল বলে জানান তিনি।

তিনি বলেন, যেখানে জাহাজটি ডুবে গেছে সেখানে আমাদের প্রতিনিধিরা আছেন।

জাহাজের স্থানীয় প্রতিনিধি হযরত শাহ আমানত শিপিংয়ের অপারেশন ম্যানেজার রাজু সাহা বলেন, জাহাজের হেজ পুরোটাই পানির নিচে আছে। যেখানে জাহাজটি ডুবেছিল এখনও সেখানেই আছে। এখন জাহাজটিকে কোথাও নেওয়া সম্ভব না।

যেহেতু জাহাজটিতে খাদ্যপণ্য আছে, এগুলো এসে বিভিন্ন সংস্থা দেখবে। তারপর আমরা জাহাজটি উদ্ধারে ব্যবস্থা নেব। জাহাজটি সহজে এখান থেকে সরানো যাবেও না।

তিনি বলেন, জোয়ারের কারণে জাহাজের তিনটি হেজ-ই পানির নিচে চলে গেছে। শুধু মাস্টার ব্রিজটা কিছু দেখা যাচ্ছে। এতে জাহাজে থাকা গম পুরোটাই নষ্ট হয়ে গেছে।

এর আগে বুধবার (১৮ মে) বিকেলের দিকে লাইটার জাহাজটি মেঘনার লক্ষ্মীপুরের রামগতির তিল্লার চর এলাকায় ডুবে যায়।

সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল বলেন, জাহাজটিতে ১২ জন ছিলেন। সবাই নিরাপদে আছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি বড় জাহাজ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি।

কিন্তু জাহাজটি বুধবার লক্ষ্মীপুরের রামগতির তিল্লার চর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কিছুর সঙ্গে ধাক্কা লেগে তলাফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...