সোমবার, ১০ আগস্ট ২০২৬

বান্দরবানে ট্রাক মালিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান লোকাল ট্রাক ও মিনিট্রাক সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে যৌথ খামার এলাকায় অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

লোকাল ট্রাক ও মিনিট্রাক সমবায় সমিতির সভাপতি অমল কান্তি দাশ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা সমবায় অফিসার ক্য বু হ্রী মার্মা ও নবাগত সদর উপজেলা সমবায় অফিসার নুরুল আবসার ।

সভায় সমিতির সহ-সভাপতি আবু মুসা,সাধারণ সম্পাদক হাজী শফিকুল আলম বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিলন,জামান আবু নাছের,সাংগঠনিক সম্পাদক,দপ্তর সম্পাদক মো.মহিউদ্দীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়,সিনিয়র সদস্য কামাল উদ্দিন মেম্বার,সদস্য খলিলুর রহমান (সোহাগ) এ সময় উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে সমিতির সদস্য কমিশনার নূর মোহাম্মদ বলেন, পূর্বের কমিটি সাফল্যের সাথে তাদের কর্যক্রম পরিচালনা করে আসছে তাই এই কমিটি বহাল রেখে সংগঠনের সার্বিক উন্নচন আরো তরান্বিত করতে হবে।

বক্তারা আরো বলেন, কমিটির সচ্ছতা ও জবাবদিহিতার কারনে তা সংগঠনের সকল সদস্যদের কাছে গ্রহনযোগ্য হয়েছে,বক্তারা বর্তমান কমিটির সভাপতি অমল কান্তি দাশের সাংগঠনিকভাবে সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের ক্ষেত্রে ভূয়সী প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে বাবু অমল কান্তি দাশ বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সবসময়ই সমবায় সংগঠন গুলোর সার্বিক উন্নয়নের স্বার্থে সহায়তার হাতকে প্রসস্থ করে দিয়েছেন।

জেলা লোকাল ট্রাক ও মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিঃ এর সার্বিক কাজে তিনি সবসময় সহায়তা করেছেন। তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনারা আমার উপর বিগত সময়ে যে দায়িত্ব দিয়ে সমিতির উন্নয়নের স্বার্থে কাজ করার সুযোগ দিয়েছেন আগামীতেও সকলের সহযোগিতায় আমি সমিতির উন্নয়নে কাজ করে যাবো।

লোকাল ট্রাক ও মিনি ট্রাক মালিক সমিতি অন্যতম সহ সভাপতি আবুল কালাম মুন্না’র সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় আয়োজিত বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন সমিতির সদস্য,শেয়ার হোল্ডার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...