বুধবার, ২৯ জুলাই ২০২৬

শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলেই বিশ্ব মানচিত্রে একটি মডেল রাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেছেন ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যদি দেশের মাটিতে ফিরে না আসতেন তাহলে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার চেতনা আর থাকতো না,এদেশ পরিচালিত হতো পাকিস্তানী ভাবধারায়। তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন বলেই তার নেতৃত্বে বাংলাদেশ একটি রোল মডেল রাষ্ট্র।

আজ মঙ্গলবার (১৭ মে) বিকেলে দোস্ত বিল্ডিং কার্যালয়ে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সহ সভাপতি অধ্যাপক মোঃ মঈনুদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ আলোচক সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনীদের বিচার হয়েছে এবং জাতি কিছুটা কলংকমুক্ত হয়েছে।

যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু, মোঃ সেলিম উদ্দিন, আখতার হোসেন খান, গোলাম রব্বানী, ডাঃ নুর উদ্দিন জাহেদ, সাহেদ সরোয়ার শামীম, মনজুর মোর্শেদ ফিরোজ, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদিকা এড, বাসন্তী প্রভা পালিত, সৈয়দা রিফাত আকতার নিশু, মস্যজীবী লীগের হারণ অরু রশীদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...