সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে ওএমএসের আটা কালোবাজারে বিক্রির দায়ে ডিলারশীপ বাতিল

শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড়(খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে ওএমএসের আটা কালোবাজারে বিক্রির অভিযোগে পৌরসভার সোনাইপুল বাজার এলাকার ডিলার মেসার্স হারুণ ট্রেডার্সের ডিলারশীপ বাতিল করেছে উপজেলা প্রশাসন।  

মঙ্গলবার (১৭মে) সকালে রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, রামগড় পৌর এলাকার তিনটি স্থানে তিনজন ডিলারের মাধ্যমে খোলা বাজারে ওএমএসের চাল ও আটা বিক্রি করা হয়। প্রতি ডিলারকে দৈনিক ১৫০০ কেজি চাল ও ১০০০ কেজি আটা বরাদ্দ দিয়ে জনপ্রতি ৫ কেজি ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা দরে আটা বিক্রির নিয়ম। অথচ পৌরসভার সোনাইপুল বাজার এলাকার ডিলার মেসার্স হারুন ট্রেডার্সের মালিক মো: হারুনের বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি ন্যায্যমূল্যের চাল ও আটা গরীব লোকজনদের কাছে বিক্রি না করে অধিক দামে স্থানীয় ব্যবসায়ীদের কাছে গোপনে বিক্রি করেন। দীর্ঘদিনের এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযানে নামেন। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে ডিলার হারুণের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পান আদালত। সোনাইপুল বাজারের আলমগীর স্টোরর কাছে ওএমএস’র প্রায় ২০০ কেজি আটা অধিকমূল্যে গোপনে বিক্রির প্রমাণ পান ভ্রাম্যমান আদালত। সংশ্লিষ্ট ডিলার মো: হারুণ এ ব্যাপারে আদালতের কাছে লিখিতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এ অবস্থায় ওএমএস ডিলার খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) নীতিমালা, ২০১৫ এর ১২(খ) এর অংগীকারনামা ভংগ করায় মেসার্স হারুন ট্রেডার্সেরর ওএমএস ডিলারশীপ বাতিল করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান, সোনাইপুল বাজার এলাকায় শীঘ্রই নতুন ডিলার নিয়োগ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...