শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রাতে টেরীবাজারের হোটেলে গোপন বৈঠককালে জামাত-শিবিরের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নগরীর কোতোয়ালী থানাধীন টেরীবাজারের বদরপাতি এলাকায় গভীর রাতে একটি হোটেলের ভেতরে গোপন বৈঠককালে জামাত-শিবিরের ৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। 

সোমবার ১৬ মে রাত ১১ টায় আল বয়ান ও আলিফ হোটেলের ভেতরের রুমে বৈঠক করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।

রাতে হোটেলের ভেতরের রুমে জামাত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করার খবরে নগর পুলিশের শীর্ষ পর্যায় থেকে অভিযানের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। সাথে সাথে বিপুল সংখ্যক পুলিশের সমন্বয়ে ঐ হোটেলে অভিযান চালানো হয়।

এই ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, আল বয়ান ও আলিফ রেস্তোরাঁয় কনফারেন্স রুমের ভেতরে গোপনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছিল। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছি। যাচাই-বাছাই করছি। যাচাই-বাছাই করে করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানান, যতটুকু জানতে পেরেছি, এখানে জামায়াত-শিবিরের গোপন কোনো বৈঠক চলছিল। ৫/৬ গাড়ি পুলিশ এসে অভিযান পরিচালনা করে। ধারণা করছি ৪৫ থেকে ৫০ জনের মতো নেতাকর্মীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

আটক ৪৯ জনের মধ্যে ১০ জনের নাম ও পরিচয় জানা গেছে। তারা হলেন- কোতোয়ালী থানা শাখা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মো. ফরিদুল আলম (৪৭), কোতোয়ালী থানা দক্ষিণ শাখার প্রধান সমন্বয়কারী মো. ফরিদ উদ্দিন (৪৪), বায়তুল মাল সম্পাদক মো. নুরুল কবির (৬৫), দপ্তর সম্পাদক এমদাদ উল্ল্যাহ (৩৪), কোতোয়ালী থানা দক্ষিণ শাখা জামায়াতে ইসলামী বাংলাদেশর আমির রোকন, বক্সিরহাট শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ (৩৫), অর্থ যোগানদাতা আবুল মনছুর (৫০), টেরীবাজার ইমাম ম্যানশন শাখার সভাপতি মো. হুমায়ুন কবির (৫০), টেরীবাজার কাটাপাহাড় শাখার সভাপতি রাশেদুল করিম, সহ-সভাপতি হাফেজ মো. তাজুল ইসলাম (৩৮), সহ সভাপতি, মোহাম্মদ ইসরাফিল (৫০)।

বাকী ৩৯ জন জামায়াতে ইসলামের কর্মী সমর্থক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...