শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

টেকনাফে ইয়াবা কারবারির হামলায় নিহত ১, আহত ৩

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে পূর্ব শত্রুতার জেরধরে নুরুল হক ভূট্টো নামে এক যুবকের পা কেটে নিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। এসময় আরো তিনজন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

নুরুল হক ভুট্টােকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করলে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান বলে নিশ্চিত করেন মেম্বার এনামুল হক।

এদিকে তাৎক্ষনিকভাবে আহত অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

আজ রবিবার (১৫ মে ) বিকাল সাড়ে ৫ টার টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনা স্থলে আমি নিজেই গিয়েছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

টেকনাফ সদর ইউপির ৮ নং ওয়ার্ডের মেম্বার এনামুল হক বলেন, ইউপি নির্বাচনের শত্রুতার জেরধরে আমাকে না পেয়ে জেটাতো ভাই নুরুল হক ভুট্টোকে দা, কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। ভুট্টোকে হাসটাতালে নেয়ার পথে সে মারা যায়।

মেম্বার এনাম আরও বলেন, মৌলভীপাড়ার একরাম, আব্দুর রহমানসহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে লবণের মাঠ থেকে ধরে নিয়ে দা, কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে আমার জেটাতো ভাই নুরুল হক ভুট্টোসহ আরো তিনজনকে গুরুতর আহত করে।

এতে হাসপাতালে নেয়ার পথে ভুট্টো মারা যান।

স্থানীয় সূত্রে জানায়, টেকনাফ সদর ইউপির মৌলভী পাড়ার এলাকার একরাম একজন আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী।

তাদের কাছে মানুষ খুন করা, এলোপাতাড়ি কুপানো এগুলি স্বাভাবিক বিষয়ের মতো। ইয়াবা ব্যবসা করে হাজার কোটি টাকার মলিক হওয়ায় তারা মানুষকে পশুর মতোও মূল্যায়ন করে না।

এদের ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস পাইনা।এলাকার মানুষ তাদের কাছে জিম্মি। এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...