শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ান কিংবদন্তির মৃত্যুর শোক ছুঁয়ে গেল চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেটবিশ্ব। এর মধ্যেই ভেসে এলো বড় আরেক দুঃসংবাদ। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাবেক অসি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। দুবারের বিশ্বকাপজয়ী দলের তারকা ক্রিকেটার তিনি।

কিংবদন্তির মৃত্যুর শোক ছুঁয়ে গেল চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশ-শ্রীলংকার প্রথম টেস্টের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আজ সকাল ১০টায় খেলা শুরুর ঠিক আগে একসঙ্গে দাঁড়িয়ে সাইমন্ডসের জন্য নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটাররা।

এক শোক প্রস্তাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিসিবি।

সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে বিবেচিত সাইমন্ডস গতকাল শনিবার মারা গেছেন। বিসিবি অ্যান্ড্রু সাইমন্ডসের পরিবার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে।’

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে প্রাণ হারান অ্যান্ড্রু সাইমন্ডস।

তার গাড়িটি অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁদিকে যাওয়ার সময় উল্টে যায়। পুলিশ বলছে, প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে, তাতে জানা যাচ্ছে— শনিবার রাত ১১টার দিকে হার্ভে রেঞ্জ রোডের ওপর দিয়ে গাড়িটি যাচ্ছিল।

অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁদিকে বাঁক নেওয়ার সময় গাড়িটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে ৪৬ বছর বয়সি অস্ট্রেলীয় ক্রিকেটার এবং তার একমাত্র সহযাত্রীকে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু ঘটনাস্থলেই মারা যান সাইমন্ডস।

অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন সাইমন্ডস। একদিনের ক্রিকেটে ৫০৮৮ রান করেছিলেন তিনি। নিয়েছিলেন ১৩৩ উইকেট। টেস্টে দুটি শতরানসহ ১৪৬২ রান করেছিলেন সাইমন্ডস। নিয়েছিলেন ২৪ উইকেট।

সাইমন্ডস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১২ সালে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...