সোমবার, ১০ আগস্ট ২০২৬

তিন জলদস্যূ বা‌হিনীর প্রধানসহ র‌্যা‌বের হা‌তে গ্রেপ্তার ৮

৪৮ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান চা‌লি‌য়ে বাঁশখালী, পেকুয়া ও কুতুবদিয়া এলাকা থে‌কে জলদস্যূ আজিজ বাহিনীর প্রধান ডাকাত আজিজ, কালু বাহিনীর প্রধান গুরা কালু ও সাহাব উদ্দিন বাহিনীর প্রধান ডাকাত সাহাবসহ ৮ জন জলদস্যু কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব ৭।এসময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আজ শ‌নিবার বিকা‌লে র‌্যাব ৭ এর সিইও লেফ‌টেন‌্যান্ট ক‌র্ণেল এস এম ইউচুফ এ তথ‌্য জানান।

আটকরা হলেন— মো. আজিজুল হক (৪৬), মো. কালু প্রকাশ অরফে গুরা কালু (৪০), সাহাব উদ্দিন (৪৭), নুরুল বশর (৩২), শহিদুল ইসলাম (২৮), নেজাম উদ্দিন (২৯), ছলিম উল্লাহ বাবুল (৫৫) ও জিয়াবুল হক জিকু (৫০)।

র‌্যাব জানায়, চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের আজিজ বাহিনীর সদস্যরা কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর আবার সক্রিয় হয়ে ওঠে। বিভিন্ন সময় উপকূলের বসবাসকারী সাধারণ লবনচাষী ও সাগরে জেলেদের উপর অত্যাচার, চাঁদাবাজি এবং অপহরণের কাজ পরিচালনা করে আজিজ বাহিনীর সদস্যরা। পরবর্তীতে উপকূলীয় সাধারণ মানুষের নানান অভিযোগের ভিত্তিতে টানা ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে আজিজ বাহিনীর প্রধানসহ ৮ জনকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা ৩টি ওয়ান শুটারগান, ১টি দুইনলা বন্দুক, ৩টি একনলা বন্দুক, ১১ রাউন্ড গুলি এবং ৫টি দেশিয় ধাড়ালো ছুরা উদ্ধার করা হয়। এছাড়া ১টি ট্রলারসহ জেলেদের ২টা জাল জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ বলেন, জলদূস্য ডাকাত দলের মধ্যে গুরা কালুর বিরুদ্ধে ১০টি, আজিজের বিরুদ্ধে ৩টি এবং সাহাব উদ্দিনের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। আজিজ ডাকাত, গুরা কালু এবং সাহাব তিনজন মিলে তিনটি দল পরিচালনা করতো। তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের বাঁশখালীসহ কক্সবাজার জেলার পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী থানা এলাকাসহ সাগর পথে বিভিন্ন চ্যানেলে ডাকাতি করে আসছে। আটকের পর ডাকাত দলের সদস্যদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...