সোমবার, ১০ আগস্ট ২০২৬

‘বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে’

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট চট্টগ্রামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের হল রুমে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গীতা শিক্ষার প্রসার ও শুদ্ধভাবে গীতাপাঠের লক্ষ্যে ‘গীতার আলো ঘরে ঘরে জ্বালো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১৪ মে) শনিবার সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি (দক্ষিণ) বাবুল চন্দ্র শর্মা।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মার সভাপতিত্ব ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. শুক্লা রক্ষিত ও বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা। প্রতিযোগিতার বিচারক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র (চবি) সংস্কৃত ও পলি বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের শ্রীমৎ স্বামী জীবনানন্দজী মহারাজ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য। সভায় প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টি উত্তম কুমার শর্মা বলেন, গীতা হল আমাদের আত্মা। জীবনকে পরিবর্তন করতে গীতাপাঠ অত্যাবশ্যক।

তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে। সভায় বক্তারা বলেন. নিয়মিত গীতা পাঠ আমাদের জীবনকে উন্নতির শিখরে নিয়ে যায়। তাই পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর গীতা পাঠ করা অতি প্রয়োজন। প্রতিযোগিতায় কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম মহানগর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, বাক্ষ্রনবাড়িয়া, রাঙামাটি, লক্ষীপুর থেকে প্রতিযোগিরা অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতকি অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে গীতা প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...