মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজারে কুখ্যাত জলদস্যু জিকু অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে অভিযান চালিয়ে জলদস্যু জিকু বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু জিয়াবুল হক (জিকু) কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গতকাল বৃহস্পতিবার রাতে চকরিয়া থানাধীন ছৈনাম্মার ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০১ টি ওয়ান শুটার গান এবং ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে দাবি র‍্যাবের।

গ্রেফতারকৃত জিয়াবুল হক জিকু (৫০) চকরিয়া থানার ছৈনাম্মার ঘোনা এলাকার মৃত আনছার উল করিম ছেলে ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানাধীন ছৈনাম্মার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ০১ টি ওয়ান শুটার গান এবং ০২ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ কুখ্যাত জলদস্যু জিকু বাহিনীর প্রধান জিয়াবুল হক (জিকু) কে গ্রেফতার করে।

তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন জলদস্যু। সে একটি জলদস্যু গ্যাং পরিচালনা করে যার গ্যাং লিডার জিকু নিজেই। সম্প্রতি জিকু বিভিন্ন জলদস্যু গ্রুপের সাথে যোগাযোগ শুরু করে এবং তার জলদস্যু দলকে সংগঠিত করে আগের ব্যবসা শুরু করেছে। জলদস্যু দলের জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের দায়িত্বও ছিল তার।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...