চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনসজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
আজ (১২ মে) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ধোপাচড়ি এলাকার মৃত জাফর আহামদের ছেলে আসহাব মিয়া। বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ নগর পাড়া এলাকার মৃত আবদুল জলিলের ছেলে আবদুল করিম কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকার শামসুল আলমের ছেলে মো জসীমউদ্দিন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আদালতের সাজা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে তারা দীর্ঘ দিন ধরে পলাতক ছিল গোপন সংবাদ পেয়ে তাদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
