বুধবার, ৫ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে শিশু ধর্ষণ, অভিযুক্ত আটক

উপজেলা প্রতিনিধি।

সীতাকুণ্ডে তিন বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আবদুল কুদ্দুস লিটন (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

আজ বুধবার সন্ধ্যায় এই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আবদুল কুদ্দুস লিটন নোয়াখালীর সেনবাগ থানার শামসুল হকের ছেলে। সে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কদমরসুল এলাকার আমিন কোম্পানির ভাড়া বাসায় করে পরিবার নিয়ে বসবাস করতো।

ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত লিটন একটি শীপ ব্রেকিং ইয়ার্ডে বাবুর্চির কাজ করতো। তার স্ত্রী গ্রামের বাড়ি নোয়াখালী থাকার সুযোগে বুধবার বিকালে পাশের বাসার তিন বছরের শিশু কন্যাকে চকলেট দেওয়ার নাম করে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় ঔই শিশুর চিৎকারে আশপাশের লোকজন এসে লম্পটকে হাতে নাতে আটক করে।

আটকের পর সে ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির এসআই মোতাহের হোসেন ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত আবদুল কুদ্দুসকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের চেষ্টা অভিযোগে মামলা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...